সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

পুলিশ কর্মকর্তা শহিদুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
পুলিশ কর্মকর্তা শহিদুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ - Banglar Mati

বৈষম্য বিরোধী আন্দোলনে আশুলিয়ায় মরদেহ পোড়ানো ও গণহত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ কর্মকর্তা শহীদুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে তাকে আদালতে তোলা হয়। এ সময় প্রসিকিউশনের পক্ষ থেকে আসামিকে কারাগারে পাঠানোর আবেদন করা হয়। এরপর আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন। এ নিয়ে বিচার শুরুর পর দুইজন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানো হলো।

এর আগে, গতকাল বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে তাকে কক্সবাজার থেকে গ্রেফতার করে ঢাকায় পাঠানো হয়। গত ২৭ অক্টোবর আসামি শহীদুলসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, শতাধিক মানুষকে গুলি করে হত্যাসহ পুলিশের এপিসি থেকে শিক্ষার্থী ইয়ামিনকে নির্মমভাবে ফেলে দেয়া ও হত্যার ঘটনায় অভিযুক্ত শহিদুল। একজন শিক্ষার্থীকে অর্ধমৃত অবস্থায় এভাবে পুলিশের গাড়ি থেকে ফেলে দেয়ায় তার দায়িত্বে অবহেলার প্রমাণ মেলে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ওই দিন বিকেলে আশুলিয়ায় লাশের স্তূপে আরও লাশ গুনে গুনে ভ্যানে তোলা এবং পরে পোড়ানোর একাধিক ভিডিও প্রকাশ্যে এলে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102