সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

গরীব মানুষের প্রকৃত বন্ধু শেখ হাসিনা-পরিকল্পনামন্ত্রী

নজরুল ইসলাম
  • প্রকাশিত সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
গরীব মানুষের প্রকৃত বন্ধু শেখ হাসিনা-পরিকল্পনামন্ত্রী - Banglar Mati

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন,‘হাওর এলাকার মানুষ আমরা। আমাদের প্রকৃত বন্ধু শেখ হাসিনা। তিনি হাওরের উন্নয়নে কাজ করার জন্য আমাকে নির্দেশনা দিয়ে চলেছেন যা বাস্তবায়নে আমি কাজ করে চলেছি। আমি মন্ত্রীর জন্য লালায়িত নয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ণে আমার হাওরাঞ্চলের গরীব মা-চাচী, বাপ-দাদার জন্য কাজ করতে চাই।

রোববার বেলা সাড়ে ১২ টায় সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনীঅনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের দিনের নবী ইহুদিদের প্রতি সম্মান দেখিয়েছেন। নানা ধর্মরের লোকদের প্রতি সম্মান দেখিয়েছেন। তারা যদি আমাদের দিখে দা কোড়াল নিয়ে না আসে আমি তাদের দিকে দা কোড়াল নিয়ে যাবো না। এটাই হলো দিনের শিক্ষা। যোদ্ধ করে, বোমা মেরে আড়ালে আবডালে হাটাহাটি করে দেশে যারা অশান্তি সৃষ্টি করতে চায় তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে। দলমত নির্বিশেষ সবাই ঐক্যবন্ধ হয়ে উন্নয়নের পক্ষে কাজ করতে হবে। তবেই এই দেশ বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়াবে। আমি তাদের বলি আমরা সুশিক্ষিত জাতি চাই। সম্মানজনকভাবে বাঁচতে চাই। বাঙ্গালী কোনো অদম জাতি নয়, আমরা অন্যান্য জাতির মতো সমান মর্যাদার জাতি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীনের সভাপতিত্বে ও জেলা কালচারাল অফিসার আহমেদ মনজুরুল ইসলাম চৌধুরী পাভেলের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রনালয়ের মন্ত্রী ইমরান আহমেদ এমপি।

গরীব মানুষের প্রকৃত বন্ধু শেখ হাসিনা-পরিকল্পনামন্ত্রী - Banglar Mati

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রনালয়ের মন্ত্রী ইমরান আহমেদ এমপি বলেন, সুনামগঞ্জের সবগুলো উপজেলায়(১২টি উপজেলা) কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। ইতিমধ্যে চারটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কাজ শেষ পর্যায়ে। জেলা সদর উপজেলায় আজ উদ্বোধনের মধ্যে দিয়ে এই যাত্রা শুরু হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রনালয়ের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মোঃ শহীদুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102