দোয়ারাবাজার প্রতিনিধি : দোয়ারাবাজারে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে আখড়া মার্কেটে এই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে আগামী সোমবার দুপুরে মানববন্ধন কর্মসূচীর সিদ্ধান্ত গৃহিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ইউপি সদস্য মোস্তফা মিয়া, আওয়ামী লীগ নেতা আপ্তর আলী, গুরুদাস দে, কাছন মিয়া, নান্টু দাস, স্বেচ্চাসেবকলীগ নেতা ছালিক মিয়া, গুল আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রিংকু কুমার দেব, ডা. বিপ্রেশ ব্যানার্জি, প্রবাসী মো. আব্দুল্লাহ, ফিরিজ আলী, আফ্তাব উদ্দিন, শামীম আহমদ, ছাত্রলীগের আহবায়ক রতন লাল দাস, নিত্যানন্দ দাস, সঞ্জু দাস প্রমুখ।