সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

সুনামগঞ্জের সীমান্তে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থলের উন্নয়ন কাজের উদ্বোধন

বাংলা মাটি প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
সুনামগঞ্জের সীমান্তে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থলের উন্নয়ন কাজের উদ্বোধন - Banglar Mati

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের সীমান্ত এলাকা ডলুরায় শায়িত মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থলের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসন ও মুক্তি সংগ্রাম স্মৃতি ট্রাস্টের আয়োজনে শুক্রবার বেলা ১২ টায় ডলুরা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থলের সামনে ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করা হয়।

এ উপলক্ষ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরুধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, পুলিশ সুপার মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল হুদা চপল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মমর্যাদা ও সম্মান সবার ওপরে রাখার আহবান জানান তারা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102