সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

হাওর এলাকার মানুষের যোগাযোগের জন্য ফ্লাইওাভার হবে: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
হাওর এলাকার মানুষের যোগাযোগের জন্য ফ্লাইওাভার হবে: পরিকল্পনামন্ত্রী - Banglar Mati

হাওর এলাকার মানুষের যোগাযোগের জন্য ফ্লাইওাভার হবে: পরিকল্পনামন্ত্রী - Banglar Mati

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী হাওর এলাকার প্রতি অত্যন্ত আন্তরিক। হাওর এলাকা এক সময় অন্ধকারে ছিল। আড়ালে-লুকানো ছিল। শেখ হাসিনা হাওর এলাকাকে উন্নয়নের মাধ্যমে আলোয় নিয়ে এসেছেন। হাওর এলাকার মানুষের যোগাযোগের জন্য ফ্লাইওাভার হবে। এটি প্রধানমন্ত্রীর চিন্তার ফল।

তিনি আরও বলেন, আমরা এ নিয়ে সংশয়ে ছিলাম। প্রধানমন্ত্রী বলেছেন পদ্মা সেতু করতে পারলে হাওরে কেন ফ্লাইওভার করা যাবে না। তাঁর চিন্তা থেকেই এটি নির্মাণের প্রকল্প প্রস্তুত হচ্ছে। এটির নাম হবে ‘শেখ হাসিনা ফ্লাইওভার’। এটি হলে হাওর এলাকার আর্থ-সামাজিক চিত্র পাল্টে যাবে।

বৃহস্পতিবার বিকেলে করোনা পরিস্থিতি সুনামগঞ্জের সাংবাদিকদের দেওয়া প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন আগামি সোমবার সংসদে উত্থাপিত হবে জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, এটি সংসদের উঠবে এবং পাসও হবে। কারণ ঢেউ আমাদের পক্ষে। প্রধানমন্ত্রী হাওর এলাকার মানুষের প্রতি উদার। তিনি হাওর-জনপদের মানুষের খোঁজ রাখেন, তাদের কষ্ট বোঝেন।

সুনামগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে সার্কিট হাউস মিলনায়তনে সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দের সভাপতিতেত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম মহিমের  সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-২ আসনের সাংসদ জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত নারী আসনের সাংসদ শামীমা শাহরিয়ার, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুল হুদা, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবির, সুনামগঞ্জ পৌরসভার মেয়ার নাদের বখত।
এতে জেলার ২৯জন সাংবাদিককে দুই লাখ ৯০ হাজার টাকার চেক দেওয়া হয়।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, প্রকল্প পাস মানেই যা পেয়েছেন তা ইচ্ছেমতো ব্যয় করবেন সেটা হবে না। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেছেন, তাঁর (প্রধানমন্ত্রী) কথা হলো অহেতুক অপচয়, বাড়াবাড়ি, ফুটানি ও ফ্যাশন বন্ধ করতে হবে। প্রতিটি টাকা সঠিকভাবে সঠিক জায়গায় ব্যয় করতে হবে। আমরা উন্নয়ন করব, আবার মাঠে গিয়ে প্রতিটি কাজের, প্রতিটি টাকার হিসাব নেওয়া হবে। তবে উন্নয়নে যাতে গতি না কমে সেদিকেও খেয়াল রাখতে হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102