স্টাফ রিপোর্টার:: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের মতো সিলেটেও আজ থেকে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২১ মে ২০২৬ পর্যন্ত (শুক্রবার ব্যতিত) টানা ১০ দিন এই কার্যক্রম চলবে।

সিলেট বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় প্রতিদিন মোট ১৫টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হবে। সাধারণ ভোক্তা এবং টিসিবি কার্ডধারী—উভয় পক্ষই এই ট্রাকগুলো থেকে সরাসরি পণ্য কিনতে পারবেন।
এরই ধারাবাহিকতা আজ নগরীর এতিমস্কুল রোডের আল বারাকা ষ্টোর এর সামনে ট্রাক সেল কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ৯ নং ওয়ার্ডের প্রত্যন্ত এলাকার বাসিন্দা টিসিবি স্মার্ট কার্ড, ও এম এস কার্ডধারীদের মধ্যে ভোজ্যতেল: প্রতি লিটার ১৩০ টাকা (সর্বোচ্চ ২ লিটার), মসুর ডাল: প্রতি কেজি ৭০ টাকা (সর্বোচ্চ ২ কেজি), চিনি: প্রতি কেজি ৮০ টাকা (সর্বোচ্চ ১ কেজি), সর্বমোট ৪৮০ টাকার প্যাকেজ প্রদান করা হয়।

এব্যাপারে টিসিবির ডিলার আল বারাকা ষ্টোর এর সত্ত্বাধিকারী মাহমুদুল হাসান জানান, আমরা প্রায় ৪০০ জন কে ট্রাক সেলের পন্য বিতরণ করেছি। এখানে কোন ত্রুটি হয়নি। সঠিক ভাবে বন্টন করা হয়েছে। 
টিসিবির পণ্যের তালিকা ও দাম, এক জন ক্রেতা ট্রাক থেকে সর্বোচ্চ নিচের পরিমাণ পণ্য কিনতে পারবেনঃ ভোজ্যতেল: প্রতি লিটার ১৩০ টাকা (সর্বোচ্চ ২ লিটার), মসুর ডাল: প্রতি কেজি ৭০ টাকা (সর্বোচ্চ ২ কেজি), চিনি: প্রতি কেজি ৮০ টাকা (সর্বোচ্চ ১ কেজি), প্রতিটি ট্রাকে প্রতিদিন গড়ে ৪০০ জন ক্রেতার কাছে এসব পণ্য বিক্রি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উল্লেখ্য, সিলেটে এই ট্রাকগুলো নগরীর জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অবস্থান করবে