স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর সৌন্দর্য্য রক্ষার স্বার্থে নগরবাসীকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা সংবলিত বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার ও ফেস্টুন লাগিয়ে নগরের সৌন্দর্য বিনষ্ট না করার জন্য রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ সবার প্রতি আহ্বান জানিয়েছিলেন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এর প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।
গত ১২ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
কিন্তু এবার খোদ সিসিকের নবনিযুক্ত প্রশাসক নিজেই টানিয়েছেন বিশাল বিল বোর্ড এবং নিজ নামেই নগরজুড়ে টানিয়েছেন শত শত ফ্যাস্টুন। আইন ও আহবান জানিয়ে নিজেই তা অমান্য করার জন্য নগরবাসীর মনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।
নগরবাসী ও সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিরা বলছেন এটা কোন ভাবে কাম্য নয়। একজন নগর পিতার ভুমিকায় আব্দুল কাইয়ুম চৌধুরীর এরকম নিয়ম ভঙ্গের বিষয় টি আদৌও তিনি অবগত রয়েছেন কিনা প্রশ্ন রয়ে গেলো। যদি উনার অজান্তে কেউ এরকম কাজ করে থাকে তাহলে অতিসত্বর তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নিতে সিসিক প্রশাসকের সুদৃষ্টি কামনা করেন।
এব্যাপারে সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থয়ের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এটা আপনি প্রশাসকের সাথে আলাপ করুন। তিনি বলতে পারবেন।
এই বিষয়ে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তিনি বলেন, এই বিষয়ে আমার কোন মন্তব্য নাই। তিনি নিয়ম করে তিনি এই কাজ করেছেন কে তিনিই ভালো বলতে পারবেন।
সিসিকের নবনিযুক্ত প্রশাসক কাইয়ুম চৌধুরীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোন করলে তিনি ফোন রিসিভ করেন নি।