মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

জাতীয় জনতা পার্টির নিবন্ধন কি ফিরে পাওয়া যাবে.? সিলেট বাসীর দাবী পার্টির নিবন্ধন চাই

আকলিছ আহমদ চৌধুরী
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
জাতীয় জনতা পার্টির নিবন্ধন কি ফিরে পাওয়া যাবে.? সিলেট বাসীর দাবী পার্টির নিবন্ধন চাই - Banglar Mati

জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের সর্বাধীনায়ক জেনারেল মুহাম্মদ আতাউল গণী ওসমানী।রাজনৈতিক মতাদর্শের অমিল থাকায় ও সংসদীয় গণতন্ত্র বাস্তবায়নের লক্ষ্য নিয়ে ১৯৭৬ ইং সালের ৫ সেপ্টেম্বর গঠিত হয়, জাতীয় জনতা পার্টি।

 

জেনারেল ওসমানীর ঘনিষ্ঠভাজন ৩ জন বৃটেন প্রবাসী এই সময় পুরোনো এই বিল্ডিং সহ ৩৫ শতক ভুমি ক্রয় করে দিয়ে জাতীয় জনতা পার্টির স্তায়ী অফিস করে দেন।এখানেই শুরু থেকে অদ্যবদি জাতীয় জনতা পার্টির কার্যক্রম চলে আসছে।

 

কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় ভুমি খেকো চক্র ক্রমাগত ভাবে জাল দলিলাদি সৃষ্টি করে, দলীয় ও স্তানীয় প্রভাব বিস্তার করে বিল্ডিংয়ের ২ য় তলা পরে সবটাই দখল করে নিয়েছে। পার্টির পক্ষ থেকে এর জোরালো কোন প্রতিবাদ নেই।যে যার মত করে স্তাপনা তৈরা করছে,দেখার কেউ নেই।

 

পার্টির জাতীয় কমিটির চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম খান ২০২২ সালের ২১ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করলে চেয়ারম্যানের পদটি শুন্য হয়।পরের বছর এপ্রিল মাসে বৃটেন প্রবাসী শাহ আবিদ আলী সাহেবকে তিনিও ২০২৩ সালে মৃত্যুবরণ করেন।

 

বর্তমানে জাতীয় কমিটির আংশিক মতামত ও সাধারন সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীর সম্মতি ক্রমে এডভোকেট হুমাইয়ুন কবির আকন সাহেবকে চেয়ারম্যান করা হয়েছে।দলের নিবন্ধনের ব্যাপারে হাই-কোর্টে একটি রিট ছিল, তা নাকি হুমাইয়ুন কবির আকন সাহেব দরখাস্ত দিনে খারিজ করেছেন।এখন নাকি নির্বাচন কমিশনে আবেদন করে নিবন্ধন নিবেন।

 

জাতীয় জনতা পার্টি একটি আদর্শিক রাজনৈতিক দল।দেশে বিদেশে যার অনেক সুনাম রয়েছে।বিশেষ করে সিলেট বিভাগে সাধারন মানুষের মাঝে এবং এই বিভাগের প্রবাসীদের কাছে এম এ জি ওসমানী ও জাতীয় জনতা পার্টির সম্মান আছে।তাই নিঃসার্থ ভাবে জাতীয় জনতা পার্টির গ্রহন যোগ্য জাতীয় কমিটি, গঠন ও সিলেট বাসীর সম্পৃক্তা বাড়িয়ে জাতীয় জনতা পার্টির নিবন্ধন সহ সকল কার্যক্রম পরিচালনা করার জন্য দাবী জানাই।

 

আশা করি দলের কাণ্ডারি দীর্ঘদিন সাধারন সম্পাদকের পদে থেকে জনতা পার্টিকে বাচিঁয়ে রেখেছেন, প্রবীণ মুরব্বী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী পদক্ষেপ গ্রহণ করবেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102