শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সর্বশেষ ::
ওসমানী নগরে যুক্তরাজ্য প্রবাসীর বদলে কারাবাস করলেন বিয়ানীবাজারের ট্রাক চালক সিলেটে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির! জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩

অভ্যন্তরীন কোন্দল বাড়ছে ৯ নং ওয়ার্ড বিএনপিতে : চেইন অব কমান্ড মানছে না কেউ

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
অভ্যন্তরীন কোন্দল বাড়ছে ৯ নং ওয়ার্ড বিএনপিতে : চেইন অব কমান্ড মানছে না কেউ - Banglar Mati

প্রতিকী ছবি:

অভ্যন্তরীন কোন্দলে জর্জরিত সিলেট মহানগরীর ৯ নং ওয়ার্ড বিএনপি। জুলাই আগষ্টের পর থেকে শুরু হয় এই কোন্দলের।

 

জানা যায়, গত ১০ জানুয়ারি এক জরুরি বৈঠকে সিলেট মহানগর আওতাধীন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেনকে বয়কট ঘোষণা করে তাকে বহিস্কার করার জন্য মহানগর নেতৃবৃন্দের কাছে আবেদন জানিয়েছেন ওয়ার্ড বিএনপির কার্যনির্বাহী কমিটির ৪৮ জন সদস্য। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড, দলীয় পদ ব্যবহার করে ব্যক্তিগত ফায়দা হাসিল এবং শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে কটুক্তির করায় এই সিদ্ধান্ত নেন ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ।

 

এরই সুত্র ধরে সৃষ্টি হয় চরম কোন্দল। সভাপতি আমির হোসেন ও অন্যান্যদের মধ্যে শুরু হয় মত বিভেদ। যার প্রতিফলন ঘটে আজ ১৯ ফেব্রুয়ারী রেজিস্ট্রি মাঠে অনুষ্ঠিত জেলা বিএনপির সমাবেশ ও মিছিলে অংশ নেন পৃথক পৃথক ব্যানারে।

 

দেখা যায়, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেন তার প্যানেলের নেতৃবৃন্দ কে নিয়ে মিছিল সহকারে রেজিস্ট্রি মাঠে যান। তার সাথে ওয়ার্ড বিএনপির কেহ ছিলেন না। তার কারন হিসাবে ধারণা করা হচ্ছে গত ১০ জানুয়ারির বয়কটের ঘোষণা।

 

এব্যাপারে মুঠোফোনে ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমির হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি তাদের ব্যাপারে

 

এদিকে অপর অংশের মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায় ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে মহানগর সহ-যুব বিষয়ক সম্পাদক  ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল বক্স,ওয়ার্ড বিএনপির কার্যনিবার্হী কমিটির সদস্য ও মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা সাবেক পিপি অ্যাডভোকেট আক্তার বক্স জাহাঙ্গীর, ওয়ার্ড, ওয়ার্ডের প্রবীণ মুরব্বি ও কার্যনিবার্হী কমিটির সদস্য মইনুল হক চৌধুরী, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, আনোয়ার হোসেন, আকবর আলী, আব্দুল রহিম, এনামুল হক, প্রমুখ।

 

অদ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পেইজ ক্রাইম সিলেটে, জনতার প্রতিবাদে বিভিন্ন লোকজনের নাম ও ছবি প্রকাশ করে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দোসর হিসাবে আখ্যায়িত করা হচ্ছে। ক্রাইম সিলেট পেইজে সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি আমির হোসেন কে স্বৈরাচার আওয়ামী লীগের দোসর আখ্যা করে পোস্ট দেওয়া হয়।

চলমানঃ

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102