বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

বর্ডার গার্ড(বিজিবি) সাংবাদিকদের সাথে মতবিনিময়

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : সোমবার, ১২ মে, ২০২৫
বর্ডার গার্ড(বিজিবি) সাংবাদিকদের সাথে মতবিনিময় - Banglar Mati

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া,মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সীমান্ত পরিস্থিতি ও সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ।

 

সভায় অধিনায়ক জাকারিয়া সীমান্ত এলাকায় পুশইন বা অনুপ্রবেশ, চোরাচালানসহ নানা চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে টহল জোরদার ও গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
সোমবার (১২ মে) দুপুরে বিজিবির শ্রীমঙ্গল সেক্টরের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় উপস্থিত ছিলেন- বিজিবির উপ-অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মোর্শেদ, সহকারী পরিচালক মো. জামাল হোসাইন, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট এস এম উমেদ আলী, এখন টিভি ও দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার এম এ হামিদ, একুশে টিভির জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী, যমুনা টিভির জেলা প্রতিনিধি আহমেদ আফরোজ, আরটিভির জেলা প্রতিনিধি ভাস্কর হোম চৌধুরী, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি এস আর অনি চৌধুরী, যুগান্তরের শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সমকালের শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি শামিম আক্তার হোসেন ও কমলগঞ্জ প্রতিনিধি প্রণীত রঞ্জন দেবনাথ, প্রথম আলোর শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি শিমুল তরফদার প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102