শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সর্বশেষ ::
নগরীর পশ্চিম কাজলশাহ এলাকায় আপন ভাইয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ রফিকুল ইসলাম ফেনুর বিরুদ্ধে আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব) 

নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা !  আটক ৩ - Banglar Mati

নিউজ ডেস্ক:: সিলেট নগরীর সাগরদিঘীরপাড় ওয়াকওয়েতে ইভটিজিং ও ছিনতাইয়ের চেষ্টার ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করে পুলিশ।

 

বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঘটনাটি ঘটে। বিগত মাস খানেক আগে একই ওয়াকওয়েতে ওসমানী মেডিকেল কলেজের এক ছাত্র ও এক ছাত্রীকে উত্যক্ত ও টাকা দাবির ঘটনায় পুলিশ একজনকে আটক করেছিল।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার এডিসি মো. মনজুরুল আলম জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরীর সাগরদিঘীরপাড়স্থ ওয়াকওয়েতে বসে গল্প করছিলেন অর্প রায় ও তার স্ত্রী পলি রাণী সূত্রধর। এসময় একদল যুবক এসে তাদেরকে ঘিরে ধরে।

 

যুবকরা তাদের স্বামী-স্ত্রী পরিচয় অস্বীকার করে নানাভাবে হয়রানি শুরু করে। একপর্যায়ে তারা ত্রাস সৃষ্টি করে ওই দম্পতির সাথে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় টহলরত পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে।  তাদের সাথে থাকা একটি মোটরসাইকেলও জব্দ  করা হয়।

 

এসএমপির মিডিয়া অফিসার মো. মনজুরুল আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে কোতোয়ালী থানায় মামলা রেকর্ড করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102