বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

নিউজার্সিতে গ্রেটার গোলাপগঞ্জ এসোসিয়েশন অব নিউজার্সি অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১১ মে, ২০২৫
নিউজার্সিতে গ্রেটার গোলাপগঞ্জ এসোসিয়েশন অব নিউজার্সি অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত - Banglar Mati

নিউ জার্সির প্যাটারসন শহরে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো গ্রেটার গোলাপগঞ্জ এসোসিয়েশন অব নিউজার্সি -এর ২০২৫ সালের অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। এই আয়োজনে নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যদেরকে আনুষ্ঠানিকভাবে পরিচিত ও অভিষিক্ত করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মুজাম্মিল হুসাইন। উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ।

নতুন নির্বাহী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দের পাশাপাশি সম্মানিত সদস্য মাহমুদুল হাসান চৌধুরী-সহ সকলের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দিয়ে সম্মাননা জানানো হয়।

বক্তারা বলেন, এই সংগঠন প্রবাসে গোলাপগঞ্জবাসীর ঐক্য, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখার পাশাপাশি এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষাংশে ছিল প্রীতিভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102