মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চঞ্চল দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত সফর শেষে আজ মঙ্গলবার দেশে ফিরছেন বদরুজ্জামান সেলিম

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত সফর শেষে আজ মঙ্গলবার দেশে ফিরছেন বদরুজ্জামান সেলিম - Banglar Mati

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সংযৃুক্ত আরব আমিরাতে সংক্ষিপ্ত সফর শেষে আজ মঙ্গলবার ১৫ই এপ্রিল দেশে ফিরছেন সিলেট মহানগর বিএনপির সাবেক নির্বাচিত সদস্য ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বদরুজ্জামান সেলিম।


ইউএস-বাংলার একটি ফ্লাইটে মঙ্গলবার তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন।

এর আগে যুক্তরাষ্ট্রের নিউইয়কে অসুস্থ ছোট ভাই কামরুজ্জামান শামীমকে দেখতে গত ২৮ ফেব্রুয়ারি রমজানের শুরুতে দেশ ছাড়েন তিনি। লন্ডন হয়ে নিউইয়র্কে গিয়ে কিছুদিন ছোট ভাইয়ের সাথে সময় কাটান ও তার চিকিৎসার খোঁজ-খবর নেন। সেখান থেকে যুক্তরাজ্যে পৌঁছে লন্ডনসহ বেশকয়েকটি শহরে জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ এবং গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরের প্রবাসীদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন ও মতবিনিময় করেন তিনি। এছাড়া যুক্তরাজ্যে সাংগঠনিক সফরকালে তিনি বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

সবশেষে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবীতে দলীয় নেতাকর্মী ও সিলেট-৪ আসনের জনগণের সাথে মতবিনিময় করেন সিলেটের রাজপথ কাঁপানো সাবেক ছাত্রনেতা বদরুজ্জামান সেলিম । তিনি নিরাপদে দেশে ফিরে আসার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102