মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চঞ্চল দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

সিলেট মহানগরে লাবিবা  (১৩) নামে এক কিশোরীর আত্মহত্যা 

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
সিলেট মহানগরে লাবিবা  (১৩) নামে এক কিশোরীর আত্মহত্যা  - Banglar Mati

সিলেট মহানগরে লাবিবা তানহা (১৩) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।রোববার (৬ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে তার নিজ বাসা থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করে কোতোয়ালি থানাপুলিশ।

 

মহানগরের শেখঘাট এলাকার সরকারি কলোনির বিপরীত গলির একটি বাসায় এ ঘটনা ঘটে।

 

আত্মহত্যার বিষয়টি  নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান- তানহা নামের ওই কিশোরী তার বাসার একটি লোহার পাইপের সঙ্গে টেলিফোনের তারের মাধ্যমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের সদস্যদের দেয়া খবরের ভিত্তিরে সকাল সাড়ে সাতটার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ওসি বলেন- ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মোবাইল দেখা নিয়ে প্রায়ই লাবিবাকে তার মা শাসন করতেন। শনিবার রাতেও মোবাইল দেখা নিয়ে লাবিবাকে শাসন করেন তার মা। এই বিষয়ে অভিমান করেই লাবিবা আত্মহত্যা করতে পারে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102