মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চঞ্চল দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে কারখানা স্থানান্তরের আমন্ত্রণ প্রধান উপদেষ্টার

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে কারখানা স্থানান্তরের আমন্ত্রণ প্রধান উপদেষ্টার - Banglar Mati

শীর্ষ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি তাদের উদ্দেশে বলেছেন, বাংলাদেশকে একটি উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে, যেখান থেকে তারা পশ্চিমা দেশ ও এশিয়ার বিভিন্ন দেশে পণ্য রফতানি করতে পারবে।

 

চীনে সফররত প্রধান উপদেষ্টা চারটি বৈঠক করেন, যেখানে তিনি চীনের ১০০ জনেরও বেশি শীর্ষস্থানীয় উদ্যোক্তা ও সিইও এর সঙ্গে আলোচনা করেন।তাদের কাছে ড. মুহাম্মদ ইউনূস তুলে ধরেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য উন্মুক্ত এবং যা বিদেশি বিনিয়োগকারীদের অত্যন্ত প্রতিযোগিতামূলক সুবিধা প্রদান করছে।

 

বাংলাদেশে কারখানা স্থাপনের এখন উপযুক্ত সময় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেছেন, বাংলাদেশ একটি কৌশলগত অবস্থানে রয়েছে এবং এটি নেপাল ও ভুটানের মতো ভূমিবেষ্টিত দেশ এবং ভারতের সাতটি উত্তর-পূর্ব রাজ্যের প্রবেশদ্বার হিসেবে কাজ করতে পারে।

 

তিনি নতুন বাংলাদেশের ভবিষ্যত, বাণিজ্যের সম্ভাবনা এবং বাংলাদেশি যুব সমাজের ভূমিকা নিয়ে তার দৃষ্টিভঙ্গি শেয়ার করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102