মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চঞ্চল দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্র সচিব

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্র সচিব - Banglar Mati

বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি।সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

 

তিনি বলেন, “এটা একটা গসিপ। এ সম্পর্কে আমার কোন কমেন্টস নাই”।এর আগে রোববার রাতে জরুরি অবস্থা জারি হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। বিশেষ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সমর্থকদের নানা ধরনের তথ্য প্রচার করতে দেখা যায়।

 

একই সাথে কেউ কেউ দাবি করেন যে শিগগিরই বাংলাদেশে ফেরত আসছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিং শেষে এই ‘জরুরি অবস্থা’ নিয়ে যে তথ্য ছড়ানো হচ্ছে, সেই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণির কাছে।

সেসব তথ্যকে ‘গসিপ’ হিসাবে বর্ণনা করে স্বরাষ্ট্র সচিব বলেন, ”আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কার কোন তথ্য আমার কাছে নেই। নরম্যাল যেরকম রিস্ক থাকে, সেরকমই আছে। পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে। আমরা সতর্ক আছি, পুলিশ সতর্ক আছে, আমরা সবাই চেষ্টা করছি যে স্ট্যাবিলিটি (স্থিতিশীলতা) আছে, সেটা যেন মেইনটেইন (রক্ষা) করতে পারি।”

তিনি জানান, ঈদের পর ঢাকায় অবস্থিত হাই কমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করবে অস্ট্রেলিয়া।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102