মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চঞ্চল দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের স্মরণসভা অনুষ্ঠিত

জাতীয় ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের স্মরণসভা অনুষ্ঠিত - Banglar Mati

শিক্ষার্থী অন্তপ্রাণ এক শিক্ষক ছিলেন অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। যোগাযোগের জটিল বিষয়গুলো সহজ করে পড়াতেন সবসময়। পাশাপাশি ব্যক্তিজীবনে খুব সহজেই আপন হয়ে উঠতেন সকলের কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের স্মরণসভায় এমন মন্তব্য করেছেন তার ছাত্র ও সহকর্মীরা।

 

শনিবার (২২ মার্চ) বিকেলে বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে প্রয়াত এই শিক্ষকের স্মরণসভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিইউএমসিজেএএ)। স্মরণসভায় তার ছাত্ররা তাদের প্রিয় এ শিক্ষকের স্মৃতিচারণে অংশ নেন।

 

এসময়, সিনিয়র সাংবাদিক প্রদীপ কুমার চৌধুরী বলেন, স্যারকে কখনো রাগ করতে দেখিনি। তিনি যে সবার অন্তরে জায়গা করে নিয়েছেন সেটা দিয়েই তাকে স্মরণ করতে হবে। আরেক সিনিয়র সাংবাদিক শরীফ উদ্দিন লিমন বলেন, স্যারের আন্তরিকতায় কখনও কমতি ছিল না। তিনি সারা জীবন কারও কাছ থেকে কিছু নেননি; বরং দিয়েই গিয়েছেন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার বলেন, স্যার বিশ্ববিদ্যালয় নিয়ে ভাবতেন। জীবনের মূল্যবান সময়গুলো তিনি ছাত্রদের জন্য ব্যয় করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

 

অপরদিকে, অধ্যাপক আরেফিন সিদ্দিকের ভাই আতিক উল্লা সিদ্দিক বলেন, ছাত্র-সহকর্মীদের কথা চিন্তা করে আমার ভাই কখনও রাতে ফোন বন্ধ রাখতেন না।

 

এর আগে, গত ১৩ মার্চ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102