মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চঞ্চল দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

উত্তপ্ত নাগপুর, দ্বিতীয় দিনের মতো চলছে কারফিউ

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
উত্তপ্ত নাগপুর, দ্বিতীয় দিনের মতো চলছে কারফিউ - Banglar Mati

ধর্মীয় সহিংসতার জেরে ভারতের নাগপুরের বিভিন্ন এলাকায় দ্বিতীয় দিনের মতো চলছে কারফিউ। শহরের অন্তত ১১টি এলাকায় সাধারণ মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

সড়কে সড়কে টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী, চলছে তল্লাশি। শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও নতুনভাবে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।

পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ দেখে চলছে অপরাধীদের শনাক্তের চেষ্টা। জড়িতদের ছাড় না দেয়ার হুঁশিয়ারি পুলিশ কমিশনার রবীন্দ্র কুমার সিঙ্গালের। গুজব ছড়ানোর অভিযোগে সামাজিকমাধ্যমে অনেক অ্যাকাউন্টে নজরদারি চালানো হচ্ছে।

উল্লেখ্য, মোঘল সম্রাট আওরঙ্গজেবের মাজার সরানোর দাবিকে কেন্দ্র করে সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় ব্যাপক সহিংসতা হয় ভারতের মহারাষ্ট্রের নাগপুরে। প্রশাসনের অভিযোগ, বিক্ষোভে কোরআন পোড়ানো হচ্ছে এই গুজব ছড়িয়ে পরার জেরে উত্তপ্ত হয় পরিস্থিতি। সেদিন রাতে শহরের বিভিন্ন স্থান থেকে ৫০ জনকে গ্রেফতার করে পুলিশ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102