শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সর্বশেষ ::
ওসমানী নগরে যুক্তরাজ্য প্রবাসীর বদলে কারাবাস করলেন বিয়ানীবাজারের ট্রাক চালক সিলেটে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির! জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩

বাংলাদেশের সমুদ্র ব্যবহার করে নেপাল-ভুটান-সেভেন সিস্টার্স লাভবান হতে পারে : ড. ইউনুস

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
বাংলাদেশের সমুদ্র ব্যবহার করে নেপাল-ভুটান-সেভেন সিস্টার্স লাভবান হতে পারে : ড. ইউনুস - Banglar Mati

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের বিরাট সমুদ্র রয়েছে। নেপাল, ভুটান ও ভারতের সেভেন সিস্টার্সের সমুদ্র নেই। তারা আমাদের সমুদ্র ব্যবহার করে লাভবান হতে পারে। এতে আমরাও লাভবান হবো।

শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারে বিআইএএম অডিটোরিয়ামে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

ড. ইউনূস বলেন, সমুদ্র না থাকলে পৃথিবীর সাথে যোগাযোগ থাকে না। বিমানে করে বেশি পণ্য আনা যায় না। বিশ্বের সাথে ব্যবসা করতে সমুদ্রের বিকল্প নেই। এক্ষেত্রে আমরা খুবই ভাগ্যবান। এ সময় অর্থনীতিতে কক্সবাজারের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

লবন চাষ প্রসঙ্গে তিনি বলেন, প্রথম কথা হচ্ছে আমাদের লবণ কম খেতে হবে। কারণ লবন খেলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। তবে আমরা যেহেতু লবন উৎপাদন করি, সেক্ষেত্রে বিশ্ববাজারে এটির রফতানির ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। বিশ্বে আমাদের উৎপাদিত লবনের বাজার খুঁজে বের করতে হবে। নেপাল ও ভুটানে লবনের সোর্স নেই। তারা খনিজ লবনের ওপর ভরসা করে। সেখানেও রফতানির সুযোগ রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102