শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ ::
ওসমানী নগরে যুক্তরাজ্য প্রবাসীর বদলে কারাবাস করলেন বিয়ানীবাজারের ট্রাক চালক সিলেটে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির! জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে ধানের শীষের বিকল্প নেই : এমরান চৌধুরী

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে ধানের শীষের বিকল্প নেই : এমরান চৌধুরী - Banglar Mati

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারসহ সিলেটের প্রতিটি উপজেলার মানুষ আজ কষ্টে জীবনযাপন করছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে উন্নয়নের কোনো ছোঁয়া তারা দেখতে পাননি। বরং দীর্ঘ ১৬ বছর ধরে দেশে লুটপাট ও নৈরাজ্য করে আসছিল, যার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, এমনকি সাধারণ মানুষকে তাদের ন্যায্য কথা বলার অধিকারও দেওয়া হয়নি।

বৃহস্পতিবার বাদেপাশা ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাইনি, যেখানে মানুষ দুঃখ-কষ্টে থাকবে, কথা বলতে পারবে না, ভোটাধিকার থাকবে না। আমরা চাই স্বাধীন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা ফিরে আসুক। জনগণ যেন তাদের অধিকার নিয়ে বাঁচতে পারে, মত প্রকাশ করতে পারে, ভোট দিতে পারে।

তিনি আরও বলেন, আমি গোলাপগঞ্জ বিয়ানীবাজারে উন্নয়নের সেবক হয়ে চাই, মানুষের সুখে দুঃখে পাশে থেকে আমি কাজ করতে চাই। এই এলাকার মানুষ অসহায় দেখতে চাই না। এই গোলাপগঞ্জ বিয়ানীবাজার উপজেলার জনগণ সুন্দর একটি জীবন যাপন, হাসি খুশি দেখতে চাই। রাস্তাঘাট উন্নয়ন করে সুন্দর একটি উপজেলা তৈরি করতে চাই। অবহেলিত গোলাপগঞ্জ বিয়ানীবাজারের এগিয়ে নিতে হলে ধানের শীষের বিকল্প নেই। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে এগিয়ে নিতে হলে ধানের শীষের বিকল্প নেই। জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি উন্নত ও সমৃদ্ধ উপজেলা গঠনের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন জুলাই-আগস্ট মাসে নিহত শহীদদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এনামুল হক লিটন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক খুরশেদ আলম, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এ রিপন, বাদেপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান আহমদ লকুছ, সাধারণ সম্পাদক শাহিন উদ্দিন, সহ সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক সাহাব উদ্দিন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম জুয়েল আহমদ, ও রেজা আহমদ, সুলতান আহমেদ, কামরান আহমদ, আব্বাস প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102