শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সর্বশেষ ::
ওসমানী নগরে যুক্তরাজ্য প্রবাসীর বদলে কারাবাস করলেন বিয়ানীবাজারের ট্রাক চালক সিলেটে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির! জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩

শহরতলীতে চক্রান্তের শিকার সাংবাদিক রাজন আহমদ আরিয়ানক

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
শহরতলীতে চক্রান্তের শিকার সাংবাদিক রাজন আহমদ আরিয়ানক - Banglar Mati

সিলেট শহরতলীর পীরেরবাজার শাহ সুন্দর মাজার এলাকার একটি বাসায় ৭ মার্চ বিকেলে অভিযান পরিচালনা করে তিন নারীসহ চার জনকে আটক করে সেনাবাহিনী। এসময় বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরবর্তীতে সাংবাদিক রাজন আত্মসমর্পণ করেন সেনাবাহিনীর ক্যাম্পে গিয়ে।

সেনাবাহিনীর সদস্যরা রাজনের বক্তব্য শোনার পর বিষয়টি শাহপরান (র.) থানার অফিসার ইনচার্জ মনির হোসেনকে তদন্ত করতে বলেন, প্রাথমিক তদন্তে আটককৃতদের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। প্রতিহিংসা শিকার হয়েছে তিন নারী সহ সাংবাদিক রাজনের পরিবার। তাদের ফাঁসাতে বাসার ভেতরে মাদকদ্রব্য অন্য কেউ রেখে গিয়েছিলো বলে আমরা ধারণা করছি।

ওসি বলেন, এলাকাবাসীও তাদের ব্যাপারে কোন অপরাধমুলক কাজের তথ্য দিতে পারেনি। তাই তাদের সেনাবাহিনীর সঙ্গে আলাপ করে শনিবার (৮ মার্চ) ভোররাতে তাদের স্ব-সম্মানে ছেড়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন।

(৮ মার্চ) রাত ৯ ঘটিকায় সাংবাদিক রাজন নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন এবং তিনি সোশ্যাল মিডিয়ায় জানান যে, তিনি একটি কুচক্রী মহলের চক্রান্তের শিকার,। তার বাসার পেছনে গাছ বেয়ে কিংবা বাউন্ডারি বেয়ে ছাঁদে উঠতে যে কেউ পারবে।

 

ঘটনার দিন তিনি মসজিদে নামাজরত অবস্থায় ছিলেন, সাদা পোশাকে ৪ জন লোক এসে তার বাসায় প্রবেশ করে, এবং তার বোনদের রোমে দরজা বন্ধ করে দিলে তারা ডাকাত মনে করে চিৎকার করলে আশপাশের লোক জড়ো হয়ে যায়, এবং সাদা পোশাকধারী চারজনের সাথে ধস্তাধস্তি হয় প্রতিবেশীদের, চিৎকার শোনে নামাজ শেষে রাজন বাসায় আসলে তার পকেটে জোর জাবস্ত করে ফেনসিডিলের বোতল তার পাঞ্জাবির পকেটে ঢুকানোর চেষ্টা করলে,রাজন তাদের সাথে ধস্তাধস্তি করেন। এরিমধ্যে সেনাবাহিনীর একটি বিশেষ টিম এসে পৌছায়, এবং রাজনের তিন বোন সহ প্রতিবেশী লিমন নামের এক যুবককে গ্রেফতার করে নিয়ে যায় সেনা ক্যাম্পে।

 

ঐদিন মাগরিরের পূর্বে সাংবাদিক রাজন বুকে কোরআন শরীফ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ বার্তায় নিজেকে নির্দোষ ও চক্রান্তের শিকার বলে দাবী করে সেনা ক্যাম্পে আত্মসমর্পণ করেন এবং সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তারা তার জবানবন্দী শোনে থানা কর্তৃপক্ষের নিকট আটক ৪ জন সহ রাজনকে হস্তান্তর করেন।

রাজন আরো বলেন ঐদিন ঘটনার সাথে সাথে কথিত সাংবাদিকেরা লাইভ করে, এবং বিভিন্ন নিউজ পোর্টালে তার বোনদের ছবি সহ মানহানিকর ভাষায় শিরোনাম দিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার করে,।

রাজন আরো বলেন এমন জঘন্যতম চক্রান্তমূলক ঘটনার সাথে ঐসব সাংবাদিকেরা জড়িত রয়েছেন। এব্যাপারে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন, তিনি পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের ও সিলেটের সচেতন মহলের সহযোগিতা আশা করেন ন্যায় বিচার পেতে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102