শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সর্বশেষ ::
ওসমানী নগরে যুক্তরাজ্য প্রবাসীর বদলে কারাবাস করলেন বিয়ানীবাজারের ট্রাক চালক সিলেটে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির! জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩

নগরীর মিরাবাজার থেকে ৩ ছিনতাইকারী আটক

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
নগরীর মিরাবাজার থেকে ৩ ছিনতাইকারী আটক - Banglar Mati

সিলেট মহানগরের মিরাবাজার এলাকায় থেকে ছিনতাইয়ের সাথে জড়িত ৩ জন গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যাবহার করা ১টি সিএনজি অটোরিকশা, ১ টি চাকু ও ৪ টি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

শনিবার দুপুরে তাদের গ্রেফতার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ। রবিবার (৯ মার্চ) এসএমপির এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম (মিডিয়া) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৩টার দিকে মো. মনির হোসেন (৩৮) সিএনজি অটোরিক্সায় যাচ্ছিলেন। এসময় যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা তাদের গলায় চাকু ধরে নগদ ৬ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নেয়। সিএনজি যাত্রীর চিৎকারে স্থানীয়রা ৩ জনকে আটক করতে সক্ষম হয়, তবে একজন ছিনতাইকারী পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতরা হলেন- মো. আব্দুল হালিম (৬০), মো. শামীম আহমদ কবির (৫৪) ও মো. জীবন আহমদ (২৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) হিসেবে মোহাম্মদ সাইফুল ইসলাম।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102