শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ ::
ওসমানী নগরে যুক্তরাজ্য প্রবাসীর বদলে কারাবাস করলেন বিয়ানীবাজারের ট্রাক চালক সিলেটে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির! জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩

সিলেটের গোলাপগঞ্জ ও বিশ্বনাথে ডাকাত আতংক, : আটক ৩

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
সিলেটের গোলাপগঞ্জ ও বিশ্বনাথে ডাকাত আতংক, : আটক ৩ - Banglar Mati

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মোকামবাজারে ডাকাত সন্দেহে ৩ জনকে আটক করেছেন স্থানীয় জনতা।

মঙ্গলবার দিবাগত (৫ মার্চ) রাত ২টার দিকে তাদের আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা একটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

রাত আড়াইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মোকামবাজারের একটি দোকানের ভেতরে ৩ জনকে আটকে রাখা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে গোলাপগঞ্জ থানাপুলিশ।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে সিলেটের গোলাপগঞ্জ ও বিশ্বনাথে ডাকাত আতঙ্ক দেখা দেয়। এই দুই উপজেলার মানুষ বেরিয়ে আসেন রাস্তায় এবং পাহারা দিতে থাকেন। এছাড়া অনেক মসজিদের মাইকে ঘোষণা দিয়েও ডাকাতদের বিষয়ে সতর্ক করে দেওয়া হয়।

রাত ১টার দিকে গোলাপগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্যা কওমি কণ্ঠকে জানান- ডাকাতদের হানা দেওয়ার খবর পেয়ে আমরা বাড়তি টহল শুরু করেছি। সতর্ক রয়েছে পুলিশ।

পরে রাত ৩টায় ৩ জন আটকের বিষয় নিশ্চিত করে ওসি কওমি কণ্ঠকে বলেন- ঘটনাস্থলে হাজারো উত্তেজিত জনতা, তাই সেনাবাহিনী আসছে। আসলে তাদের বের করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102