বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

নগরীর হোটেল শিরিন আবাসিক থেকে যুবকের লাশ উদ্ধার

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
নগরীর হোটেল শিরিন আবাসিক থেকে যুবকের লাশ উদ্ধার - Banglar Mati

আবাসিক হোটেল থেকে এক ফার্মেসির কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পার্শ্ববর্তী হোটেল শিরিনের ১৪ নম্বর কক্ষ থেকে কোতোয়ালী মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

আজ রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ সুত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

মো. বাবুল মিয়া (৪৮) নামের ওই ব্যক্তি সিলেটের ওসমানীনগর উপজেলার মাটিহানি গ্রামের মৃত ইছাক আলীর ছেলে। তিনি ওসমানী হাসপাতালের নিকটবর্তী জাউয়া ফার্মেসিতে কাজ করতেন।

ফার্মেসির মালিক জীবন আহমদ জানান, শুক্রবার রাতে ডিউটি শেষে বাবুল মিয়া হোটেলে ঘুমাতে যান। ওই হোটেলে তিনি প্রায় দেড় বছর ধরে রুম ভাড়া নিয়ে থাকছেন। শনিবার সন্ধ্যা পর্যন্ত ফার্মেসিতে না আসায় তাকে হোটেলে খুঁজতে গেলে রুম ভেতর থেকে বন্ধ দেখে ও সাড়া শব্দ না পেয়ে তাঁর পরিবার ও পুলিশকে খবর দেওয়া হয়। পরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে রুমের দরজা ভেঙে ভেতরে বাবুলের মৃতদেহ দেখতে পাওয়া যায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102