বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

ডিউটি না করেই ২২ মাসের বেতন-ভাতা তুললেন ১৬ নার্স

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
ডিউটি না করেই ২২ মাসের বেতন-ভাতা তুললেন ১৬ নার্স - Banglar Mati

অনুপস্থিত থেকেও প্রতি মাসে বেতন তুলতেন ১৬ জন
ফিরিয়ে দিতে নির্দেশ। কর্মস্থলে না থেকেও প্রতারণার মাধ্যমে মাসের পর মাস বেতন উত্তোলন করেছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ জন নার্সিং কর্মকর্তা। এর মধ্যে কেউ কেউ ২২ মাস পর্যন্ত কৌশলে বেতন উত্তোলন করেছেন।

এই ১৬ জনের বেশিরভাগই দেশের বাইরে অবস্থান করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, ওসমানী হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের মধ্যে ৪৩ জন কর্মস্থলে নেই। এর মধ্যে কেউ কেউ নেই ২ বছরেরও অধিক সময় ধরে। তবে এই ৪৩ জনের মধ্যে ১৬ জন কর্মস্থলে না থেকেও মাসের পর মাস বেতন নিয়েছেন।

এই ১৬ জন হলেন- সিনিয়র স্টাফ নার্স মো. ইউসুফ, মো. আব্দুর রহমান, লিপি রানী, আওলাদ হোসেন মাসুম, জাহেদ আহমদ, এম এফ কে জান্নাত, একরামুল হক, রুনা, কামরুন্নাহার, ঝিলি ধর, মোহাম্মদ আলী আশরাফ, মো. শাহিন মিয়া, শামীমা জান্নাত, জান্নাতুল ফেরদাউস, মোছা. শিরীন সুলতানা ও লাভলী বেগম।

তারা প্রতারণার মাধ্যমে বেতন-ভাতা উত্তোলন করেছেন। এর মধ্যে সর্বোচ্চ এম এফ কে জান্নাত ২২ মাসের বেতন ও ৬টি বোনাস পর্যন্ত উত্তোলন করেছেন। বিষয়টি সম্প্রতি ধরা পড়ায় গত ৮ জানুয়ারি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। এই নোটিশে উল্লিখিত ১৬ জনকে প্রতারণার মাধ্যমে উত্তোলনকৃত বেতন-ভাতার টাকা ফিরিয়ে দিতে নির্দেশ প্রদান করা হয়েছে।

এ বিষয়ে জানতে ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ওমর রাশেদ মুনীরের সরকারি মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনি রিসিভি করেননি।

পরে এ বিষয়ে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ তাপাদার বলেন- ‘গত ৮ জানুয়ারি নোটিশটি এসেছে। নার্সিং কর্মকর্তাদের মাঝে ৪৩ জন কর্মস্থলে অনুপস্থিত। এর মধ্যে ১৬ জন কৌশলে তাদের বেতন-ভাতা উত্তোলন করিয়েছেন। বিষয়টি জানতে পেরে এসব বেতন-ভাতার সব টাকা ফেরত দিকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে তাদের বরাবরে নোটিশ দেওয়া হয়েছে।’

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102