মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

সময় টিভির ৫ সাংবাদিক বরখাস্তের কারন জানালো কতৃপক্ষ

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
সময় টিভির ৫ সাংবাদিক বরখাস্তের কারন জানালো কতৃপক্ষ - Banglar Mati

পাঁচজন সাংবাদিককে চাকরি থেকে অব্যাহতি দেয়ার সাথে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সংযুক্তি নেই বলে জানিয়েছে সময় টিভি কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের শৃঙ্খলা, সুনাম রক্ষা এবং কর্মীদের স্বার্থ সংরক্ষণেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানায় এই বেসরকারি টেলিভিশন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে এসব কথা জানায় সময় টেলিভিশন কর্তৃপক্ষ। বিবৃতিটি সংবাদ আকারে সময় টেলিভিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, জুলাই বিপ্লবের আগপর্যন্ত সময় টেলিভিশন পরিচালনার সঙ্গে ‌‘সিটি গ্রুপ’ কখনোই যুক্ত ছিলো না। ‌সিটি গ্রুপ গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। তাই সিংহভাগ অংশীদারিত্ব থাকার পরেও সময় টেলিভিশন পরিচালনায় সিটি গ্রুপ কখনই কোনো প্রকার হস্তক্ষেপ করেনি। সিটি গ্রুপ সর্বদাই ছিল বিনিয়োগকারীর ভূমিকায়।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও বলা হয়, সাংবাদিকদের পেশাদারিত্বের প্রতি এই শিল্প প্রতিষ্ঠান শ্রদ্ধাশীল। তবে জুলাই-আগস্টের ছাত্র জনতার বিপ্লবে সময় টেলিভিশনের সম্পাদকীয় নীতিতে সিটি গ্রুপও বিব্রতবোধ করেছে। শিল্পগোষ্ঠীর অংশীপ্রতিষ্ঠানকেও সমালোচনার ভাগীদার হতে হয়েছে। তাই ৫ আগস্টের পর সিটি গ্রুপ সময় টেলিভিশনে তার অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালন দায়িত্ব নিতে উদ্যোগী হয়। বিষয়টি উচ্চ আদালতের মাধ্যমে সমাধান হয়েছে।

এছাড়া বলা হয়, পেশাজীবীরাই সময় টিভি পরিচালনা করে আসছিল। বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষে গত ১৮ ডিসেম্বর হাসনাত আবদুল্লাহ, সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে দেখা করেন। এসময় তিনি সময় টেলিভিশনের বিষয়ে তার পর্যবেক্ষণ জানান। তিনি মৌখিকভাবে কয়েকজন সংবাদকর্মীর বিতর্কিত ভূমিকা নিয়েও কথা বলেন।

হাসনাত আবদুল্লাহর অবস্থানকালে সময় টেলিভিশনের শেয়ার লেনদেন বিষয়টি আলোচনায় আসেনি বলেও জানানো হয় বিবৃতিতে। বলা হয়, তালিকা মাফিক সময় টেলিভিশনের কর্মী চাকরিচ্যুত করার হুমকি দেয়ার বিষয়টিও অপ্রাসঙ্গিক। সময় টেলিভিশনের সহকর্মীসহ সকলের স্মরণে থাকার কথা, পরিচালনা বোর্ডের দায়িত্বে পরিবর্তন আসার পর, সময় টেলিভিশনের পরিচালনা বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছিল, দেশ ও সময় টিভির স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হয়, এমন কোনো কাজের সঙ্গে জড়িতদের স্বাগত জানান হবে না। তারই ধারাবাহিকতায় কয়েকজন সহকর্মী সময় টিভি থেকে অব্যাহতি নেন বা দেয়া হয়। যেখানে কোনো রাজনৈতিক দল ও সংগঠনের সংযুক্তি ছিলো না। সর্বশেষ সিদ্ধান্তের সঙ্গেও এমন কোনো সম্পৃক্ততা খুঁজতে চাওয়া অমূলক। সময় টেলিভিশন নিজস্ব নীতিমালা ও পরিকল্পনা মতো প্রতিষ্ঠান পরিচালনা করার অধিকার সংরক্ষণ করে। প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও সুনাম রক্ষা এবং কর্মীদের স্বার্থ সংরক্ষণে সময় টেলিভিশন পরিচালনা বোর্ড অঙ্গীকারাবদ্ধ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102