সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী - Banglar Mati

ডেস্ক নিউজ :: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডা.মোঃ জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, হিমোফিলিয়া একটি দীর্ঘমেয়াদি রক্তক্ষরণজনিত রোগ। অনেক সময় এই রোগটি সময়মতো নির্ণয় না করার ফলে রোগটি জটিল রুপ ধারণ করে। সময়মতো রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসা নিশ্চিত করা গেলে হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। তাই হিমোফিলিয়া রোগের প্রাথমিক লক্ষণ, আধুনিক চিকিৎসা ও ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।

বিশ্ব হিমোফিলিয়া দিবস-২০২৬ উপলক্ষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের  হেমাটোলজি বিভাগ ও হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ সিলেট চ্যাপ্টারের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শনিবার (১৮ এপ্রিল) সকালে সিলেট এমএজি ওসমানী  মেডিকেল কলেজের সামন থেকে বর্ণাঢ্য রেলিটি বের হয়। পরে  মেডিকেল এডুকেশন ইউনিটে ( ২য়তলা)  অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হেমাটোলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডা.  মোহাম্মদ নাজমুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের  হরমোন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডা. শাহ ইমরান, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ সিলেট চ্যাপ্টারের সভাপতি মাওলানা মো. ইসমাইল আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিক মিয়া,  মোহিত মিয়া,  আতাউর রহমান খান শামসু, সৈয়দ শওকত আলী, ডা. ইফতেখার আহমেদ খান, বেবি রানী পাল, আহমদ আল আরিফ, মোহাম্মদ আতিক মিয়া, ফায়েজ আহমদ, উসামা চৌধুরী, আব্দুল কাদির, আশিকুর রহমান, সোহান তালুকদার, নাদিরা আক্তার, মনসুর আহমদ, শেখুল ইসলাম, মো. জাকির, এডভোকেট বিশ্বজিৎ রায়, মোঃ আতিক মিয়া, শেখ মোবারক আলী প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102