সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারসহ সিলেটবাসীকে এমপি এমরান আহমদ চৌধুরীর ঈদ শুভেচ্ছা

আরমান আহমদ চৌধুরী নাঈম
  • প্রকাশিত সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারসহ সিলেটবাসীকে এমপি এমরান আহমদ চৌধুরীর ঈদ শুভেচ্ছা - Banglar Mati

আরমান আহমদ চৌধুরী নাঈম :  সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জ-বিয়ানীবাজারসহ পুরো সিলেটবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

 

তিনি সবাইকে ‘ঈদ মোবারক’ জানিয়ে সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।

 

ঈদবার্তায় সাংসদ অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন- দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে এসেছে। ঈদ আমাদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করুক এবং সকল ভেদাভেদ ভুলে একসাথে চলার অনুপ্রেরণা জোগাক- এই প্রত্যাশাই করি।

 

এমরান আহমদ চৌধুরী আরও বলেন- মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলেছে। এই উন্নয়ন অভিযাত্রায় দেশ গড়ার কাজে সবাইকে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। তাঁর হাত ধরেই গড়ে উঠবে আমাদের সুখি-সমৃদ্ধ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার।

 

এদিকে, সিলেট-৬ সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জের হেতিমগঞ্জ এলাকার আতহারিয়া শাহী ঈদগাহে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করবেন। সেখানে সকাল ৯টায় ঈদের জামাআত অনুষ্ঠিত হবে।
পরে বিকেল ৩টায় গোলাপগঞ্জ মডেল মসজিদের কনফারেন্স হলে এবং বাদ মাগরিব বিয়ানীবাজার উপজেলা অডিটোরিয়ামে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102