স্টাফ রিপোর্টার :: সিলেট মহানগর এয়ারপোর্ট থানার উত্তরা পেট্রোল পাম্পে মোটরসাইকেলে সিরিয়াল ভেঙে জ্বালানি তেল সরবরাহ না করায় পেট্রোল পাম্প কর্মচারীর উপর হামলা করে তাকে মারধর ও ছুরিকাঘাত করা হয়।
উক্ত ঘটনায় পাম্প কর্মচারী জাহাঙ্গীর আলম বাদী হয়ে এয়ার পোর্ট থানায় একটি মামলা দায়ের করেন।মামলা দায়েরের পর মামলার তিনজন আসামিকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর মিরপুর বাজার থেকে এয়ার পোর্ট থানার পুলিশ পরিদর্শক তদন্ত সৌমেন মৈত্রের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তিন জন কে গ্রেফতার করা হয়েছে।
আসামিরা হলেন মোঃ ফাহিম অহমদ(২১), পিতা- আব্দুল মান্নান, সাং – চৌকিদেখী, থানা- এয়ারপোর্ট,
তামিম অহমদ(১৯), পিতা- ফয়েজ আহমদ, সাং- বালাউট, থানা- এয়ারপোর্ট, জেলা- সিলেট, বর্তমান সাং- বাসা নং-৬৬ রংধনু, চৌকিদেখী, থানা- এয়ারপোর্ট, জেলা- সিলেট।
তানজিম অহমদ সজীব (১৯),পিতা- মৃত আব্দুল জব্বার বাবুল, সাং – বাসা নং- ১০২/২ রংধনু চৌকিদেখী, থানা- এয়ারপোর্ট, জেলা- সিলেট।