রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

আগামী সিসিকের নির্বাচনে ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসাবে কামরুজ্জামান দিপু এগিয়ে

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
আগামী সিসিকের নির্বাচনে ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর  পদপ্রার্থী হিসাবে কামরুজ্জামান দিপু এগিয়ে - Banglar Mati

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে  ৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদে  আলোচনায় কামরুজ্জামান দিপু

স্টাফ রিপোর্টার :: ২৪ শের গন অভ্যুত্থান ও স্বৈরাচারী শেখ হাসিনার পলায়নের পর দেড় বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাস সৃষ্টি করে আড়াই যুগ পর জাতীয়তাবাদী দল  বিএনপি রা্ষ্ট্রীয় ক্ষমতায় আসে।

জাতীয় সংসদ নির্বাচনের পর এবার  সিটি কর্পোরেশন নির্বাচনের পালা। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সিসিকের ৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী পদে এক সময়ের তুখোড় ছাত্রনেতা ও সামাজিক ব্যক্তিত্ব কামরুজ্জামান দিপুর নাম আলোচনায় সবার আগে। তার সাথে দলীয় ও বিভিন্ন অবস্থান থেকে বেশ কয়েকজন প্রার্থীর নাম ও রয়েছে।

তবে ওয়ার্ডবাসীর মুখে কামরুজ্জামান দিপুর নাম ছাড়া ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদী, ইমদাদ হোসেন চৌধুরী, আফছার খান সহ একাধিক নেতৃবৃন্দ ও কামরুজ্জামান দিপু কে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।

এক নজরে কামরুজ্জামান দিপুর রাজনৈতিক ও সামাজিক পরিচয় ও অভিষেক তুলে ধরা হয়েছে। 

রাজনৈতিক পরিচয়::  ১৯৮৯ থেকে রাজনৈতিক অভিষেক জাসদ ছাত্রলীগ দিয়ে ২০০১ জাতীয়তাবাদী দল বিএনপি  যোগদান করেন।পরবর্তীতে দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের জড়িত ছিলেন।

এছাড়াও ৯০ এর স্বৈরাচার এরশাদ সরকার পতনে সামনের সারিতে নেতৃত্ব দিয়ে বিশেষ ভুমিকা পালন করেন।

এক নজরে কামরুজ্জামান দিপুর বর্নাঢ্য জীবন ::: 

আহবায়ক জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কতোয়ালী থানা শাখা ২০২৫ ইং। সাবেক সহ সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখা ২০১৬ ইং। সাবেক  সভাপতি জাসাস সিলেট মহানগর শাখা

সদস্য পদ সমুহ:: সদস্য সেচ্ছাসেবক দল সিলেট মহানগর ১ম সদস্য ২০২৩ ইং। সদস্য জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখা ২০১৭ ইং। সাবেক সদস্য জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখা  ২০০৩ ইং। কার্যকরী সদস্য রোগী কল্যাণ সমিতি, সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট। কার্যকরী সদস্য বায়তুন নূর জামে মসজিদ, নরশিংটিলা, বাগবাড়ী। কার্যকরী সদস্য জামেয়া ফারুকীয়্যাহ, সিলেট। আজীবন সদস্য , নজরুল একাডেমী সিলেট, সাইক্লোন সিলেট।  কার্যকরী সদস্য রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট।

আজীবন সদস্য সাইক্লোন, সিলেট। আজীবন সদস্য প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান, সিলেট। আজীবন নবীগঞ্জ কল্যাণ সমিতি, সিলেট। আজীবন নিউ মিসমেটিক সোসাইটি অব বাংলাদেশ।আজীবন সদস্য: কেন্দ্রিয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেট। আজীবন সদস্য , নজরুল একাডেমী সিলেট, সাইক্লোন সিলেট।

আহবায়ক কমিটির সদস্য প্রমুক্ত একতা যুব সংঘ

তাছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের একাধিক সাধারণ সম্পাদক পদে নিযুক্ত রয়েছেন ::  

সাধারণ সম্পাদক  দূর্জয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা, সিলেট। সাধারন সম্পাদক মরহুমা হাজী আফতারা বিবি চৌধুরী ট্রাষ্ট। সাধারণ সম্পাদক নরশিংটিলা উন্নয়ন ও পঞ্চায়েত কমিটি কমিটি, বাগবাড়ী।

এব্যাপারে কামরুজ্জামান দিপু জানান, আমি নিজেকে জনস্বার্থে বিলিয়ে দিতে চাই। জনাব তারেক রহমানের নির্দেশ অনুযায়ী বিএনপির রাজনীতি ও রাষ্ট্র পরিচালনা কতটুকু জনস্বার্থে তা প্রকাশ পুর্বক জন সাধারনের সেবায় নির্বাচিত হয়ে কাজ করতে চাই।

তিনি আরো বলেন, ওয়ার্ডবাসী সহ দলীয় নেতাকর্মীদের ও সর্বস্তরের জনগণ ও সকলের পবিত্র আমানত ভোট দিয়ে আমাকে জনপ্রতিনিধি করতে সহযোগিতা কামনা করি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102