সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

খন্দকার মুক্তাদির -কাইয়ুম চৌধুরীর হস্তক্ষেপ :স্থানান্তর হচ্ছে না সেটেলমেন্ট প্রেস

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
খন্দকার মুক্তাদির -কাইয়ুম চৌধুরীর হস্তক্ষেপ :স্থানান্তর হচ্ছে না সেটেলমেন্ট প্রেস - Banglar Mati

সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের প্রেস ঢাকায় স্থানান্তর করা হবে না বলে সিলেটবাসীকে আশ্বস্ত করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদার।

মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ভূমি উপদেষ্টার কাছে দাবি জানালে এ আশ্বাস প্রদান করেন তিনি।

 

সম্প্রতি প্রেস ঢাকায় সরিয়ে নেওয়ার উদ্যোগে সিলেটজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। সিলেট অঞ্চলের প্রবাসী ও স্থানীয় জনগণের জন্য এ প্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই দ্রুত খতিয়ান ছাপার কাজ সম্পন্ন হয়। এতে বহুদিনের ভোগান্তি কমেছে। কিন্তু এখনো বিভিন্ন মৌজার কাজ অসমাপ্ত থাকায় প্রেস ঢাকায় স্থানান্তর করা হলে সিলেটবাসী মারাত্মক সমস্যার সম্মুখীন হতেন।

 

জনগুরুত্বপূর্ণ এ বিষয়ে আলোচনা করতে গিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির ও আব্দুল কাইয়ুম চৌধুরী বিষয়টি ভূমি উপদেষ্টার কাছে এই অনুরোধ করেন। এ সময় তিনি সিলেটবাসীকে নিশ্চয়তা দেন যে প্রেস ঢাকায় নেওয়ার কোনো পরিকল্পনা সরকার বাস্তবায়ন করবে না।

 

সিলেটের স্বার্থে এ আশ্বাস দেওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটবাসীর পক্ষ থেকে মাননীয় ভূমি উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102