সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

কোম্পানীগঞ্জে চাঁদাবাজি-দখলবাজি কান্ড : সাহাব উদ্দিনের দলীয় সকল পদ স্থগিত

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
কোম্পানীগঞ্জে চাঁদাবাজি-দখলবাজি কান্ড : সাহাব উদ্দিনের দলীয় সকল পদ স্থগিত - Banglar Mati

সাদাপাথরে থেকে প্রায় ৫০ লাখ ঘনফুট পাথর লুট, ভোলাগঞ্জে বিশ্বব্যাংকের অর্থায়নে স্থলবন্দর প্রকল্পের জমি দখল এবং সিমানার দেয়াল ভাঙচুর, বন্দরের নির্মাণের কাজের প্রায় ৭ কোটি টাকার মালামাল লুট, এছাড়াও নদী পথে বালু এবং পাথরবাহী নৌকা-বলগেইট থেকে চাঁদাবাজি কর্মকান্ড এবং বিএনপি’র নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেট জেলাধীন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি সাহাব উদ্দিনের দলীয় সকল পদ স্থগিত করা হয়েছে। তার স্থলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করা হয়েছে।

 

সোমবার রাতে জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে পরবর্তি নির্দেশ না দেয়া এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

 

স্থানীয় এক উপজেলা বিএনপি নেতার বরাত দিয়ে জানা গেছে, তিনি যতটুকু খবর নিয়ে জেনেছেন- সম্প্রতি রাতের আঁধারে এবং দিন দুপুরে দেশের অন্যতম পর্যটন স্পট সাদাপাথরে থেকে কয়েক’শ কোটি টাকার পাথর লুট হচ্ছে তারই নির্দেশে। দেশের অন্যতম এই পর্যটন স্পট সাদাপাথরকে বাঁচাতে দলমত নির্বিশেষে সবাই প্রতিবাদ করলেও অদৃশ্য কারণে তিনি দলীয়ভাবে কোনো পদক্ষেপ নেন নি! বরং এই বিষয়টি তিনি আড়াল করতে চেয়েছিলেন।

 

এছাড়াও ধলাই নদীতে বালু উত্তোলকারিদের কাছ থেকে তিনি এবং তার কাছের কিছু ব্যক্তির মাধ্যমে চাঁদার জন্য মব সৃষ্টি করেছেন।

 

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেন। এছাড়াও ৫ আগস্টে দলীয় পটভূমি পরিবর্তনের পর ভোলাগঞ্জে স্থলবন্দর প্রকল্পের জমি দখল, ওই স্থল বন্দরের নির্মাণের কাজের প্রায় ৭ কোটি টাকার মালামাল লুট এবং সাদাপাথর থেকে প্রায় ৫০ লাখ ঘনফুট পাথর লুট, নদী পথে বালু এবং পাথরবাহী বলগেইট থেকে চাঁদাবাজির এসব ঘটনায় দেশের শীর্ষ স্থানীয় সংবাদ মাধ্যমে তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এসব কান্ড দলীয় হাইকমান্ডের চোখে পড়লে আজ জাতীয়তাবাদী দল বিএনপি তার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102