রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

পারাবত ট্রেনে আগুনের ভুয়া ভিডিও আপলোড করে বিভ্রান্তির সৃষ্টি : জনমনে আতংক

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
পারাবত ট্রেনে আগুনের ভুয়া ভিডিও আপলোড করে বিভ্রান্তির সৃষ্টি : জনমনে আতংক - Banglar Mati

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর রেলস্টেশন এলাকায় পারাবত ট্রেনের বগিতে ভয়াবহ আগুন লেগেছে দাবি করে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পুরোনো ভিডিও প্রচার করতে দেখা গেছে।

এতে জনমনে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার একজন ফেসবুক ব্যবহারকারী MD Shajanuddin Ahmed নামে এক ব্যক্তি Live stream by GoIndiaLive App এর মাধ্যমে পুরোনো ভিডিও ফেসবুক লাইভ করে বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে পোস্ট করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, শমসেরনগর বিমানবন্দর এলাকার উসমানগড় গ্রামে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেসে আগুনের দৃশ্য।

মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এ সময় সাধারণত ঢাকা থেকে সিলেট আসে পারাবত ট্রেন। সেজন্য মানুষের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে। এদিকে এ রকম গুজবের কারণে বিভ্রান্তির মধ্যে পড়েন সিলেট থেকে পারাবত এক্সপ্রেস ট্রেনের ঢাকাগামী যাত্রীরা।

জানা যায়, প্রতিদিন সকাল সাড়ে ৬টায় ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে পারাবত ট্রেন কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে দুপুর ১টায় সিলেট রেলওয়ে স্টেশনে পৌঁছায়। প্রতিদিন বিকাল ৪টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে সিলেট রেলওয়ে স্টেশন ছেড়ে যায় পারাবত ট্রেন। সেজন্য গুজব ছড়িয়ে পড়ায় বৃহস্পতিবার পারাবত ট্রেনগামী যাত্রীরা বিভ্রান্তিতে পড়ে যান।

মূলত ফেসবুকে পোস্ট করা ভিডিওটি ২০২২ সালের ১১ জুনের। ওই দিন মৌলভীবাজারের শমসেনগর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা পারাবাত এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গুজব প্রচারকারী ব্যক্তির ফেসবুক আইডি থেকে জানা যায়, তিনি কাতার প্রবাসী এবং মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় বাড়ি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102