মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

সংস্কার নিয়ে যা বললেন তারেক রহমান

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
সংস্কার নিয়ে যা বললেন তারেক রহমান - Banglar Mati

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যত।”

“জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভেতরে ও বাইরে কারও কারও মনে হয় ভিন্ন উদ্দেশ্য রয়েছে।”

ঢাকায় বিএনপির তিন সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত ‘তারুণ্যের সমাবেশে’ ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার সময় একথা বলেন মি. রহমান।

তিনি বলেন, সংস্কার ইস্যুর পাশাপাশি সরকারের উচিত জাতীয় নির্বাচনের দৃশ্যমান প্রস্তুতি নেয়া।

“আগামী নির্বাচনে জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশ ও জনগণের কল্যাণে দলের কর্মসূচি বাস্তবায়ন করবে। তবে যে কোনো দলের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে দরকার একটি জবাবদিহিমূলক ও নির্বাচতি সরকার।”

তারেক রহমান বলেন, “পলাতক স্বৈরাচারের সময় দেখেছি কিভাবে তারা আদালতকে, আদালতের রায়কে অবজ্ঞা করেছে। স্বৈরাচারের পর মানুষ আশা করেছিলো আদালতের প্রতি সম্মান দেখাবে। আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে ইশরাক হোসেনকে যারা বাধা সৃষ্টি করেছে তাতে স্বৈরাচারের একই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি।”

“যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না, যারা আদালতের নির্দেশ অবজ্ঞা করে তাদের কাছ থেকে কতটা সংস্কার আশা করতে পারি?” বলছিলেন তিনি।

ইশরাক হোসেনের শপথ গ্রহণে বাধা সৃষ্টিতে স্বৈরাচারি মানসিকতার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102