মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

সিলেটের শহরতলীতে টিলা কাটার অভিযোগে ইউপি সদস্য সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
সিলেটের শহরতলীতে টিলা কাটার অভিযোগে ইউপি সদস্য সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ - Banglar Mati

সিলেট শহরতলীর জনবসতিপূর্ণ এলাকার পাশের টিলা অবৈধভাবে কাটার অভিযোগে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক দলের ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।

 

মামলার অভিযুক্তরা হলেন, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আব্দুর রাজ্জাক খান (৩৫), সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিব (৩৪), সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার মো. হাফিজুর রহমান (৪১), গিয়াস মিয়া (৪৫), মানিক মিয়া (৪৩) ও জুয়েল মিয়া (৩৫)। এই মামলায় আরও অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

সিলেটের শহরতলীতে টিলা কাটার অভিযোগে ইউপি সদস্য সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ - Banglar Matiসিলেট জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মামুনুর রশিদ বুধবার জানান, মঙ্গলবার সরজমিনে পরিদর্শন শেষে তিনি এসএমপির বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেছেন।

 

মামালার অভিযোগ করা হয়, ‘সিলেট জেলার সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন ৬নং টুকেরবাজার ইউনিয়নের ব্রাহ্মণছড়া টি গার্ডেন মৌজার ৫৬নং খতিয়ানের ৩২নং দাগের অন্তর্গত জাহাঙ্গীরনগর গ্রামে দৃশ্যমান টিলা রকম ভূমি থেকে মাটি কর্তণপূর্বক অপসারণ করা হচ্ছে। তাই বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে বিভিন্ন ধারায় উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মো. বদরুল হুদা বলেন, ‘স্থানীয় এক নারীর অভিযোগের প্রেক্ষিতে আমরা জাহাঙ্গীরনগর এলাকায় যাই। সেখানে গিয়ে আব্দুর রাজ্জাক খানের মালিকানাধীন টিলা কাটার সত্যতা পাওয়া যায়। আমাদের অনুসন্ধান পাওয়া যায় আসামিরা পরস্পরের যোগসাজশে টিলা কেটেছেন। তাই মামলা করা হয়েছে। মামলাটি পরিবেশ আদালত আইন, ২০১০ অনুসারে পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরের একজন কর্মকর্তা কর্তৃক তদন্তপূর্বক আদালতে চার্জশীট দাখিল করা হবে।’

 

সুত্রঃ সিলেট নিউজ

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102