রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

সিলেটের সকল পাথরকুয়ারী খুলে দেয়ার আহ্বান : বদরুজ্জামান সেলিম

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
সিলেটের সকল পাথরকুয়ারী খুলে দেয়ার আহ্বান : বদরুজ্জামান সেলিম - Banglar Mati

সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সম্মানিত সদস্য বদরুজ্জামান সেলিম সিলেটের সকল পাথরকুয়ারী খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন।

 

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, দেশের ১৭ টি পাথর কোয়ারি সহ সিলেটের জাফলং, ভোলাগঞ্জ, উৎমাছড়া, রতনপুর, বিছানাকান্দি ও লোভাছড়া পাথর মহালে ইজারা প্রদান কার্যক্রম স্থগিত করে সিলেটের সাথে বৈষম্য করা হচ্ছে। ১৭ টি পাথর কোয়ারি মধ্যে ৯০% সিলেটের পাথর কোয়ারি।

 

সন্তোষজনক কোনো ব্যাখ্যা ছাড়াই সিলেটকে বাদ দিয়ে সকল পাথর কোয়ারিগুলো খুলে দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর মাধ্যমে সিলেটের পাথর কোয়ারি গুলোর ওপর নির্ভরশীল শ্রমিকদের প্রতি বৈষম্য করা হচ্ছে।

সরকারি পাথর কোয়ারির বাইরে ব্যক্তি মালিকানাধীন কোয়ারিগুলোর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পুনরায় সুবিবেচনা করার জন্য আহ্বান জানান তিনি। পাশাপাশি সিলেটের লক্ষ লক্ষ শ্রমিক এবং ব্যবসায়ীদের কর্মস্থানের স্বার্থে এবং দেশের উন্নয়ন অবকাঠামো টেকসই ও মজবুত করতে যত দ্রুত সম্ভব পাথর কোয়ারি খুলে দিতে বর্তমান অন্তবর্তী কালীন সরকারের প্রতি আহ্বান জানান বদরুজ্জামান সেলিম।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102