মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ ৫৮ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ ৫৮ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি - Banglar Mati

নিয়োগ বাণিজ্য – অনিয়ম-দুর্নীতির অভিযোগে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) সাবেক উপাচার্য (ভিসি), রেজিস্ট্রারসহ ৫৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। পাশাপাশি অভিযুক্ত ৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।

 

গত বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক রোকনুজ্জামান অভিযোগপত্র গ্রহণ করে এই আদেশ দেন।

 

আদালতের সেরেস্তাদার কৃপাসিন্ধু দাশ এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলায় অভিযুক্ত ৫৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।’

 

এর আগে রোববার দুদকের সিলেটের উপসহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা মো. ইসমাইল হোসাইন ইমন মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র দেন। মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৮ সালে প্রতিষ্ঠিত সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অভিযোগ আমলে নিয়ে ২০২৩ সালের ১৬ নভেম্বর নিয়োগ বাণিজ্যের বিষয়ে একটি তদন্ত করে।

 

তদন্তে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোর্শেদ আহমেদ চৌধুরী ও সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. নঈমুল হক চৌধুরীর (মো. হক মঈনুল চৌধুরী) বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সত্যতা পাওয়া যায়। পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে ৫৮ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

আসামিদের বিরুদ্ধে ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ক্ষমতার অপব্যবহার করে অ্যাডহক ভিত্তিতে মোট ২২০ জনকে সম্পূর্ণ অস্থায়ীভাবে নিয়োগ ও তাঁদের মেয়াদ বাড়ানোর অভিযোগ আনা হয়েছে। সাবেক উপাচার্য ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ক্ষমতার অপব্যবহার করে অতিরিক্ত ১৪১ জনকে নিয়োগ দিয়েছেন।

এ ছাড়া তাদের বিরুদ্ধে বাস্তব কাজের অভিজ্ঞতা ছাড়া নিয়োগ, শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ থাকার পরেও নিয়োগ, অ্যাডহক থেকে পদোন্নতি এবং ভিন্ন ডিগ্রিধারী হওয়া সত্ত্বেও নিয়োগ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102