মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সিসিক কর্মকর্তা চঞ্চল দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ

তুষার হত্যা মামলায় আটক পারভেজ ও রাজুকে রিমান্ডে নিবে পুলিশ

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
তুষার হত্যা মামলায় আটক পারভেজ ও রাজুকে রিমান্ডে নিবে পুলিশ - Banglar Mati

সিলেটে তুষার আহমদ চৌধুরী (১৯) হত্যা মামলার ২ আসামিকে রিমান্ডে নিতে চায় পুলিশ। সোমবার (২১ এপ্রিল) তাদের আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হবে বলে কওমি কণ্ঠকে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।

 

এই দুই আসামিকে শনিবার দিবাগত রাতে গাজীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।গত মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে সিলেট মহানগরের শাহী ঈদগাহ খেলার মাঠের পেছনে এয়ারপোর্ট থানাধীন দলদলি চা বাগানে ছুরিকাঘাতে খুন হন তুষার আহমদ। তিনি মহানগরের রায়নগর এলাকার অ্যাডভোকেট সাজেদ আহমদ চৌধুরীর ছেলে ও কলেজছাত্র। 

 

ঘটনার রাতেই জাবেদ আহমদ (২৩) নামের অভিযুক্ত তরুণকে মহানগরের আম্বরখানা এলাকার একটি বাসা থেকে আটক করে পুলিশ। তিনি শাহী ঈদগাহ এলাকার হাজারিভাগস্থ ৪১ নং বাসার মৃত সমছু মিয়ার ছেলে।

 

নিহত তুষারের বাবার দায়েরকৃত মামলার এজাহারে ৩ আসামির মধ্যে একজন জাবেদ। বাকি দুজন ছিলেন- সিলেটের দক্ষিণ সুরমার জালালপুর এলাকার মো. সুনাফর আলী সানোয়ারের ছেলে পারভেজ (২০) ও সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রন্নারচর গ্রামের সোমলাল দাসের ছেলে রাজু দাস (২৩)। এ দুজনের মধ্যে পারভেজ সিলেট এয়ারপোর্ট থানাধীন কলবাখানী ও রাজু কোতোয়ালি থানাধীন বাগবাড়ি বসবাস করতেন।

 

কথা কাটাকাটির এক পর্যায়ে ওই রাতে এ তিনজন তুষারকে ছুরিকাঘাত করেন বলে জানিয়েছে পুলিশ। জবেদকে গ্রেফতারের পর এজাহারভুক্ত বাকি দুজনকে ধরতে অভিযান অব্যাহত রাখে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে- এ দুজন গাজীপুরে অবস্থান করছে। শনিবার সকাল থেকেই তাদের ধরতে অভিযান শুরু করে পুলিশ। অবশেষে ওই দিনগত রাত ২টার দিকে ঢাকার পূর্বাচল সংলগ্ন গাজীপুর জেলার কালিগঞ্জ থানাধীন একটি এলাকা থেকে তুষার হত্যার প্রধান আসামি পারভেজ ও সহযোগী রাজুকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।

 

ওসি সৈয়দ আনিসুর রহমান  বলেন- সোমবার আসামি পারভেজ ও রাজুকে আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হবে। ঘটনার বিস্তারিত তথ্যের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102