মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চঞ্চল দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

নগরীতে ছাত্রলীগ নেতা তুষার হত্যা মামলা প্রধান আসামি পারভেজ আটক

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
নগরীতে ছাত্রলীগ নেতা তুষার হত্যা মামলা প্রধান আসামি পারভেজ আটক - Banglar Mati

সিলেটের দলদলি চা বাগানে তুষার আহমদ চৌধুরী (১৯) নামের কিশোর হত্যাকাণ্ডে দায়েরকৃত মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।গ্রেফতারকৃত পারভেজ (২৬) সিলেট মহানগরের বাগবাড়ী এলাকার তাজুদ মিয়ার ছেলে।

 

আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুরে তাকে মহানগরের জিন্দাবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অত্যন্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।গত মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে সিলেট মহানগরের শাহী ঈদগাহ খেলার মাঠের পেছনে এয়ারপোর্ট থানাধীন দলদলি চা বাগানে ছুরিকাঘাতে তুষার আহমদ খুন হন। তিনি মহানগরের রায়নগর এলাকার অ্যাডভোকেট সাজেদ আহমদ চৌধুরীর ছেলে ও কলেজছাত্র।

পুলিশ বলছে- পূর্ব শত্রুতার জের ধরে তুষারকে হত্যা করা হয়েছে।এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে- নিহত তুষার এবং গ্রেফতারকৃত দুজনসহ ১৫-২০ কিশোর ও তরুণ প্রায় প্রতিদিন সন্ধ্যায় ঘটনাস্থলে আড্ডা দিতো। তারা অনেকেই নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। করতো মাদক সেবন। মঙ্গলবার সন্ধ্যায়ও তারা সেখানে জড়ো হন। তবে রাত ৮টার দিকে তাদের মাঝে বিরোধ ও উত্তেজনা সৃষ্টি হয় এবং দুপক্ষ হয়ে যায়। একপর্যায়ে পারভেজ ও জাবেদসহ ৩ জন তুষারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তুষার ঘটনাস্থলে প্রায় দেড় ঘণ্টা পড়ে থাকেন এবং এসময় তিনি চিৎকার করতে থাকেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহানগরের মীরবক্সটুলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানের জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় পরে নিহতের বাবা তিনজনের নাম উল্লেখ করে থানায় হত‍্যা মামলা দায়ের করেন। মামলার দ্বিতীয় আসামি জাবেদ আহমদকে (২৩) ঘটনার রাতেই  আম্বরখানা এলাকার একটি বাসা থেকে আটক করে পুলিশ। তিনি শাহী ঈদগাহ এলাকার হাজারিভাগস্থ ৪১ নং বাসার মৃত সমছু মিয়ার ছেলে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102