মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

কক্সবাজার বাজার থেকে সেচ্ছাসেবক দল নেতা আজিজের উপর হামলার আসামি সাংবাদিক রেজা রুবেল

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
কক্সবাজার বাজার থেকে সেচ্ছাসেবক দল নেতা আজিজের উপর হামলার আসামি সাংবাদিক রেজা রুবেল - Banglar Mati

সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজসহ নেতা কর্মীদের ওপর হামলার ঘটনার মামলায় সাংবাদিক রেজা রুবেলকে আসামী করা হয়েছে। বিষয়টি নিয়ে সিলেট সাংবাদিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে তুলপাড়। রেজা রুবেল সিলেট জেলা প্রেসক্লাবের সহযোগী সদস্য, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক। এছাড়াও সিলেটের জনপ্রিয় আঞ্চলিক পত্রিকা দৈনিক শ্যামল সিলেট ও এশিয়ান টেলিভিশনের সিলেটের ক্যামেরা পার্সন।

 

১৩ এপ্রিল রোববার ৪৮ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ৫০ জনের বিরুদ্ধে এসএমপির কোতোয়ালি মডেল থানায় এই মামলা হয়। মামলার বাদী ঘটনায় আহত বারুতখানার উত্তরণ-৬৪ নং বাসার মো. আলী নেওয়াজ খানের ছেলে আলী আরশাদ খান।

মামলার এজহারে সাংবাদিক রেজা রুবেলকে ৭নং আসামী করা হয়েছে। এবং বলা হয়েছে তিনি যুবলীগ নেতা। উল্লেখ করা হয়েছে ঘঠনাস্থলের হামলায় রেজা রুবেল উপস্থিথ ছিলেন। অথচ ঘটনার ৪ দিন আগে থেকেই সাংবাদিক রেজা রুবেল সিলেটের বাহিরে কক্সবাজারে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে ছিলেন। এবং ঘটনার পরের দিন তিনি সিলেটে আসেন। কক্সবাজারে অবস্থান কালে রেজা রুবেল তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি থেকে অনেক লাইভ, ভিডিও এবং ফটোও আপলোড করেন।

একটি সূত্র জানিয়েছে, ব্যক্তি বিশেষ নিজেদের ফায়দা হাসিলের জন্য এই মামলায় রেজা রুবেলকে জড়িয়েছেন। এ কারনে বিতকৃত হতে পারেন সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। তাছাড়াও মামলায় আসতে পারে ধীরগতি।

 

এ বিষয়ে সাংবাদিক রেজা রুবেল বলেন, বিষয়টি দু:খজনক। ঘটনার ৪ দিন আগে থেকেই আমি সিলেটের বাহিরে কক্সবাজারে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে ছিলাম। এবং ঘটনার পরের দিন আমি সিলেটে আসি। কক্সবাজারে অবস্থান কালে আমি আমার ফেসবুক আইডি থেকে অনেক লাইভ, ভিডিও এবং ফটোও আপলোড করি। আমি যে হোটেলে ছিলাম, যে বাসে ফিরেছি তারও ডকুমেন্ট রয়েছে। এছাড়াও আইন প্রয়োগকারি সংস্থা এখন অনেক উন্নত।

তিনি আরো বলেন আমার মুঠোফোন ট্রাক করলেই ঘটনার সময়ে আমার অবস্থান সম্পর্কে তারা জানতে পারবেন। বিষয়টি জানার পর আমি আমার প্রেসক্লাব কর্তৃপক্ষকে অবগত করেছি। গেলো বছর আমার বাবা মারা গেছেন, বর্তমানে আমার মাও অসুস্থ। মামলার বিষয়টি শুনে আমার পরিবারও আতঙ্কের মাঝে আছেন।

তবে প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই, প্রশাসন থেকে আমাকে এখন পর্যন্ত কোনো হয়রানী করেনি। অহেতুক আমাকে মামলায় জড়ানোর জন্য আমি এসএমপির কমিশনার বরাবর বিচারের জন্য আবেদন জানাবো। কক্সবাজারে অবস্থানের আমার সব ডকুমেন্টস প্রশাসনের কাছে আমি পাঠাবো। ব্যক্তি বিশেষ নিজেরদের ফায়দা হাসিলের জন্য কে বা কারা আমায় এই মামলায় জড়িয়েছেন।

বিষয়টি জানতে মামলার বাদি আলী আরশাদ খানের মুঠোফোনে একাধিকবার কল করলেও তা ব্যস্ত দেখায়।

সাংবাদিককে জড়ানোর বিষয়টি জানেন না কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক। তিনি বলেন, বিষয়টির সুষ্ঠ তদন্ত হবে। প্রকৃত আসামী ছাড়া কাউকেই হয়রানী করবে না পুলিশ।

এ ঘটনায় সিসিকের ২২, ২৩, ২৪ নং ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর শারমিন আক্তার রুমির ( মামলার অন্যতম আসামী) স্বামী ২৩নং ওয়ার্ড যুবলীগ নেতা মঞ্জু আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102