মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪ জনকে আটক

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪ জনকে আটক - Banglar Mati

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক এমপি অ্যাডভোকেট রঞ্জিত সরকার, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সাবেক সিসিক কাউন্সিলর আফতাব হোসেন খানের বাসায় হামলা ও ভাঙচুর করা হয়েছে।

 

বুধবার সকালে নগরীতে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল বের হওয়ার প্রেক্ষিতে এই হামলা চালানো হয়েছে বলে জানা যায়। বুধবার (২ এপ্রিল) সন্ধ্যারাতে এই হামলার ঘটনা ঘটে।

জানা যায়, নগরীর হাউজিং এস্টেট এলাকাস্থ শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় সন্ধ্যার পর বেশ কয়েকজন মিছিল সহকারে এসে ঢুকে পড়ে। এসময় তারা বাসার সিসি ক্যামেরা, ল্যাপটপ ভাংচুর করে।

এদিকে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর পাঠানটুলা এলাকায় আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায়ও হামলার ঘটনা ঘটে। একইভাবে হামলাকারীরা সাবেক এমপি রঞ্জিত সরকার ও সাবেক কাউন্সিলর আফতাব হোসেনের বাসায়ও হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে।

এদিকে সিলেট নগরীতে মিছিল বের করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪জনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন জনতা। এ বিষয়ে এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমরা ইতোমধ্যে মিছিলকারীদের ৪জনকে গ্রেফতার করেছি। বাকীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

আওয়ামীলীগের নেতাদের বাসায় হামলার ঘটনায় কেউ আহত হয়নি। এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, বিক্ষুব্ধ ছাত্র জনতা শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় হামলা চালিয়ে ভাংচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। শুনেছি বিক্ষুব্ধ ছাত্র জনতা এই হামলা চালিয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102