সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিনিয়র সাংবাদিক ফররুখ আহমদ চৌধুরীর ঈদ শুভেচ্ছা 

ফারুক আহমদ চৌধুরী
  • প্রকাশিত সময় : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিনিয়র সাংবাদিক ফররুখ আহমদ চৌধুরীর ঈদ শুভেচ্ছা  - Banglar Mati

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সিলেটের সাংবাদিকতা জগতের আইকন এক সময়ের সাহসী কলম সৈনিক ও মানবতার ফেরিওয়ালা ফররুখ আহমদ চৌধুরী

এক শুভেচ্ছা বার্তায় তিনি সিলেটের সকল ও প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও সিলেট সহ দেশ-বিদেশের সকল সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

 

তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে এই পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে আরো উজ্জীবিত করবে এটাই আমার একন্ত বিশ্বাস । মাসব্যাপী রমজানের সিয়াম সধনার পরে নিজেকে আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্যে দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহঅবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মূলবন্ধন পরিব্যক্তি লাভ করুক—এটাই হোক ঈদ উৎসবের আয়োজন হোক সকলের জন্য আনন্দ। সকলের জীবনে বয়ে আনুক ঈদের খুশী, দূর হউক সকল কুয়াশা ও মনের কালো মেঘ। সকলকে জানাই আমার পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের আাগাম শুভেচ্ছা ও ঈদ মোবারক। সকলের জন্য পবিত্র ঈদুল ফিতর বয়ে আনুক এক নতুন বার্তা।

 

উল্লেখ্য সাংবাদিক ফররুখ আহমদ চৌধুরী ছিলেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিতপ্রাণ নির্ভীক কলম সৈনিক, সিলেটের সংবাদিকতা জগতের উজ্জ্বলতম নক্ষত্র, রাষ্ট্রের দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলায় মহামান্য সুপ্রিম কোর্ট থেকে জয়ী হয়ে সিলেটের একমাত্র ইতিহাস সৃষ্টিকারী সৎসাহসী স্বনামধন্য সিনিয়র সাংবাদিক ফররুখ আহমদ চৌধুরী। আজন্ম সংগ্রামী এই স্বাধীনচেতা মানুষটি সবার কাছে ফখরু ভাই নামে সমধিক পরিচিত।

 

সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ। আর সাংবাদিকদের বলা হয় জাতির বিবেক। ফররুখ আহমদ চৌধুরী সত্যিকার অর্থেই সত্যাশ্রয়ী সেই জাগ্রত বিবেক। জীবিকা নির্বাহের জন্য যিনি সাংবাদিকতা পেশায় আসেননি। সংবাদপত্র নামের সমাজ দর্পণে অসত্য ও অসুন্দরের মুখোশ উন্মোচন করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্যই তিনি ১৯৭৯ সনে বেছে নিয়েছিলেন সাংবাদিকতার মতো মহান পেশা।

 

সংবাদমাধ্যমের স্বাধীনতাকে সমুন্নত রাখতে তৎকালীন জেলা প্রশাসকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে অবতীর্ণ হয়ে তিনি দৃষ্টান্ত স্হাপন করেন এবং বাকস্বাধীনতা ও মুক্ত সংবাদমাধ্যমের জন্য নির্ভীকচিত্তে লড়াই করায় অকুতোভয় সাংবাদিক ফররুখ আহমদ চৌধুরীর ঐতিহাসিক ভূমিকা সিলেটের সাংবাদিকতা জগতে তাকে স্বরণীয় ও বরণীয় ব্যক্তিত্ব হিসেবে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে। সিলেটের সাংবাদিকতার ইতিহাসে তাই বরেণ্য সাংবাদিক ফররুখ আহমদ চৌধুরীর নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে।

 

সিলেটের সাংবাদিকতা অঙ্গনে ফররুখ আহমদ চৌধুরীর মতো প্রশিক্ষিত ও প্রখর মেধাসম্পন্ন সাংবাদিক খুবই বিরল। পেশাগত জীবনে তিনি অত্যন্ত সুনামের সাথে সাপ্তাহিক সিলেটের সম্পাদক-প্রকাশক ও দৈনিক কাজিরবাজার পত্রিকার প্রতিষ্ঠাকালীন প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি দেশবার্তাসহ বিভিন্ন পত্র-পত্রিকা ও সাময়িকীতে কাজ করেন। কারো রক্তচক্ষুকে পরোয়া না করে নির্ভয়ে সত্য প্রকাশ এবং জ্বালাময়ী ভাষায় নিজের লেখা কলাম ও সম্পাদকীয়তে ক্ষুরধার লিখনীর মাধ্যমে সমাজের অসঙ্গতি অন্যায় অবিচার অত্যন্ত সুচারুরূপে ফুটিয়ে তুলতেন।

 

আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম সংস্থা- মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ‘আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক’ এবং আমেরিকাস্হ বাংলাদেশ দূর্নীতি প্রতিরোধ মঞ্চের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট কলামিস্ট ও ছড়াকার ফররুখ আহমদ চৌধুরী (ফখরু) মা-বাবার স্মৃতি রক্ষার্থে এবং মানবকল্যাণে কাজ করার জন্য প্রতিষ্ঠা করেন খয়রুন্নেছা-বশির ফাউন্ডেশন ইউএসএ (ইনক)।

 

এই ফাউন্ডেশনের মাধ্যমে নানান সামাজিক কর্মকাণ্ড, দান-খয়রাত, বিপর্যস্ত সাংবাদিকদের আর্থিক সহযোগীতা প্রতিনিয়ত করে চলেছেন। মানবতার কল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পেয়েছেন অসংখ্য “সম্মাননা স্মারক”। এছাড়াও সৎ ও নীতিবান কারানির্যাতিত এই গুণী সাংবাদিকের বর্ণাঢ্য কর্মময় জীবনের উপাখ্যান নিয়ে অনেকগুলো প্রবন্ধ-নিবন্ধ লিখেছেন সিলেটের খ্যাতনামা কলামিস্ট, সাংবাদিক, সাহিত্যিকগণ।

 

তিনি ছিলেন, অত্যন্ত মিশুক প্রকৃতির, সজ্জন, নির্লোভ, প্রচারবিমুখ সাদা মনের মানুষ ফররুখ আহমদ চৌধুরী যশ-খ্যাতি ও বিপুল বিত্ত-বৈভবের মধ্যে থেকেও খুব সাধারণ জীবন যাপন করেন। তিনি তার আলোকিত জীবনের আঙ্গিনা জুড়ে ভালোবাসার পুষ্পকানন সাজিয়ে পত্র-পল্লবে, সৌন্দর্য-সুবাসে মুগ্ধ-বিমুগ্ধ করে চলেছেন আশেপাশের সবাইকে। বাংলা পিডিয়া সিলেট খন্ড, সূর্যোদয়, সুগন্ধা ও একুশের ছড়া গ্রন্থের লেখক খুলিয়াটুলা এলাকার কৃতিসন্তান, সিলেটের গৌরব, মানবতাবাদী এই গুণী মানুষ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102