মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

সিলেটে ডেভিল শামিম নিজেকে বাঁচতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের ছবি দিয়ে বিলবোর্ড বানিয়ে প্রচার

এম জামাল উদ্দিন
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
সিলেটে ডেভিল শামিম  নিজেকে বাঁচতে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের ছবি দিয়ে বিলবোর্ড বানিয়ে প্রচার - Banglar Mati

সিলেটে আওয়ামী লীগের ডেভিলরা সক্রিয়। তারা নানাভাবে জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের ছবি ব্যবহার করে বিলবোর্ডে ঈদ শুভেচ্ছা লাগিয়ে বিতর্কের সৃষ্টি করেছে সিলেট মহানগর যুবলীগের ডেভিল শামিম আলী।

 

জানা গেছে, মঙ্গলবার (২৫ মার্চ) সিলেট নগরীর আখালিয়া মাউন্ট এডোরা হাসপাতালের সামনে সিলেট-সুনামগঞ্জ মহা সড়কের উপর সেই বিলবোর্ডে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের ছবি সহ ঈদ শুভেচ্ছা জানান যুবলীগ নেতা শামিম আলী। সকালে ব্যানারটি প্রথমে নগরবাসীর নজরে আসে। পরে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শুরু হয় আলোচনা-সমালোচনা। এরপর মঙ্গলবার বিকেলে আবার সিলেট মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দিক-নির্দেশনায় জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রেজওয়ান আহমদ রনির উপস্থিতিতে ব্যানারটি খুলে ফেলা হয়।

 

যুবলীগ নেতা শামিম আলী সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জগদীশ চন্দ্র দাসের অনুসারী। এর আগে শামিম আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালিন সময়ে সিলেট মহানগর যুবলীগের নাম ব্যবহার করে জগদীশ চন্দ্র দাসের ছবি দিয়ে ঈদ শুভেচ্ছা জানায়। মঙ্গলবার ডেভিল শামিমের একাধিক ব্যানার ফেস্টুনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে উঠে।

 

বিষয়টি নজরে আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের। বুধবার রাতে তিনি তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হল।

 

আস সালামু আলাইকুম। গত কয়েকদিন যাবত সিলেট শহর ও শহরতলির বিভিন্ন জায়গায় ঈদ শুভেচ্ছা জানিয়ে অনেকে আমার ছবি সম্বলিত ব্যানার স্থাপন করেছেন। আমার সনির্বন্ধ অনুরোধ, আমার ছবি দিয়ে কোথাও ব্যানার করবেন না। বরং এই অর্থ পবিত্র মাসে সদকা হিসাবে দান করুন, এটি হবে সর্বোত্তম বিনিয়োগ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102