সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

সীমান্ত হত্যা, মানবপাচার ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি-বিএসএফ বৈঠক

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
সীমান্ত হত্যা, মানবপাচার ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি-বিএসএফ বৈঠক - Banglar Mati

সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তহত্যা বন্ধ, মানবপাচার রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) বিকেলে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্তে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে ৫৮ বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম এবং ১৯৪ বিএসএফ’র পক্ষে কমান্ডার মুগনথান। এতে উভয় পক্ষের ১০ জন করে মোট ২০ সদস্য অংশ নেন।

লে. কর্নেল মো. রফিকুল আলম বলেন, বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে উভয় কমান্ডার এবং বিজিবি-বিএসএফ এর উপস্থিত সদস্যরা সীমান্তের জিরো লাইন ধরে প্রায় ৩ কিলোমিটার হাঁটেন। শেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আগামী দিনগুলোতেও সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে বৈঠকটি সমাপ্ত হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102