সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি-ভাঙচুর, সমন্বয়কসহ গ্রেফতার ১৪

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি-ভাঙচুর, সমন্বয়কসহ গ্রেফতার ১৪ - Banglar Mati

রাজধানীর কলাবাগান থানা এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে রাজধানীর কলাবাগান থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সালাউদ্দিন সালমানসহ ১৪ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। তাদেরকে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার ওসি মুক্তারুজ্জামান। তাদের বিরুদ্ধে ভাঙচুর ও চাঁদাবাজির মামলাও দায়ের করা হয়েছে।

তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাউদ্দিন সালমানসহ বিভিন্ন পদের ১৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আরও ৬-৭ জন পলাতক রয়েছেন। তারা রাজধানীর কলাবাগান লেক সার্কাসের রাসেল স্কয়ারের তৃতীয় তলায় শেখ কবির নামের এক ব্যাক্তির অফিসে হামলা ভাঙচুর ও লুটপাট করে। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরাও ভাঙা অবস্থায় পাওয়া যায়।

এ সময় তাদের কাছে কিছু টাকাপয়সা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে সালাউদ্দিন সালমান নামে একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক পদে আছেন। আর বাকিরা অনান্য পদে বা সদস্য হিসেবে থাকতে পারেন বলে জানান ওসি।

ওসি আরও জানান, গ্রেফতারকৃতদের ভাষ্যমতে আওয়ামী লীগের অফিস ভেবে তারা ওই অফিসটি দখল করতে এসেছিলেন।

অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এ ঘটনায় কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102