মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহ্‌রীরের মিছিল থেকে আটক কয়েকজন

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহ্‌রীরের মিছিল থেকে আটক কয়েকজন - Banglar Mati

জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্‌রীরের ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচি থেকে কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে মোট কয়জনকে আটক করা হয়েছে সে সংখ্যা এখনো জানা যায়নি।

আজ শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনের সড়কে কর্মসূচি শুরুর পর তাদের আটক করা হয়।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীরের সমর্থকরা জুমার নামাজের পর মিছিল শুরু করার কিছু সময় পর সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। তার আগে বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনের রাস্তায় জড়ো হয় কয়েক হাজার মানুষ। তারা ‘মুক্তির একপথ, খিলাফত খিলাফত’ স্লোগান দিয়ে মিছিল শুরু করেন।

তুরস্কে খিলাফত পতনের ১০১ বছরের প্রেক্ষাপটে হিযবুত তাহ্‌রীর ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচি ডাক দেয় বলে জানা গেছে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে হিযবুত তাহরীরের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) ইউনিট।

এদিকে, আজ এক বার্তায় পুলিশ সদর দফতর জানায়, হিযবুত তাহ্‌রীর নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

গতকাল ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার কর্তৃক হিযবুত তাহ্‌রীরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যেকোনো সংগঠন কর্তৃক সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ ও অন্যান্য উপায়ে প্রচারণাসহ সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102