সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

চালু হচ্ছে আরও ১৮ জোড়া ট্রেন

বাংলা মাটি প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
চালু হচ্ছে আরও ১৮ জোড়া ট্রেন - Banglar Mati

মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির কারণে গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর গত ৩১ মে প্রথম দফায় আট জোড়া আন্তনগর ট্রেন চালু করা হয়। পরবর্তীতে ৩ জুন দ্বিতীয় দফায় আরও ১১ জোড়া আন্তনগর ট্রেন বাড়ানো হয়। তবে কিছুদিন পর যাত্রী সংকটে দুই জোড়া ট্রেন বন্ধ হয়ে যায়।

গত ১৬ আগস্ট নতুন করে আরও ১২ জোড়া আন্তনগর ও এক জোড়া কমিউটার ট্রেন মোট ১৩ জোড়া ট্রেন নতুন করে চলাচল শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৭ আগস্ট থেকে আরও ১৮ জোড়া ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে।

এসব ট্রেনগুলোর মধ্যে রয়েছে-ঢাকা-চট্রগাম-সিলেট রুটের পাহাড়িকা/উদয়ন, ঢাকা-কিশোরগঞ্জ-ঢাকার এগার সিন্দুর প্রভাতী, ঢাকা-তারাকান্দি-ঢাকা রুটের যমুনা এক্সপ্রেস, ঢাকা-কিশোরগঞ্জ-ঢাকার এগার সিন্দুর গোধুলী, চট্রগ্রাম-ঢাকা-চট্রগ্রাম সোনার বাংলা এক্সপ্রেস, চট্রগ্রাম-ঢাকা-চট্রগ্রাম চট্টলা এক্সপ্রেস, সান্তাহার-বুড়িমাড়ি-সান্তাহার করতোয়া এক্সপ্রেস, রাজশাহী-চিলাহাটি-রাজশাহী বরেন্দ্র এক্সপ্রেস, রাজশাহী-ঢাকা-রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস, খুলনা রাজশাহী-খুলনা সাগরদাঁড়ী এক্সপ্রেস, সান্তাহার-দিনাজপুর-সান্তাহার দোলনচাঁপা এক্সপ্রেস, ঢালারচর-রাজশাহী-ঢালারচর ঢালারচর এক্সপ্রেস, চট্রগ্রাম-ঢাকা-চট্রগ্রাম ঢাকা/চট্রগ্রাম মেইল, ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা দেওয়ানগঞ্জ কমিউটার, ঢাকা-ঝারিয়া ঝাঞ্জাইল-ঢাকা বলাকা কমিউটার, সান্তাহার-লালমনিহাট-সান্তাহার বগুড়া কমিউটার, খুলনা-পার্বতীপুর-খুলনা রকেট এক্সপ্রেস এবং পার্বতীপুর-চিলাহাটি-পার্বতীপুর চিলাহাটি এক্সপেস।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক মো. খায়রুল কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

এদিকে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তনগর ট্রেনের টিকিট আগের মতো অনলাইনে ও মোবাইল অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে। যাত্রার দিনসহ পাঁচ দিন পূর্বে আন্তনগর ট্রেনসমূহের অগ্রিম টিকিট ইস্যু করা যাবে।

গত ১৬ আগস্ট রেলের বহরে যুক্ত হয়েছে আরও ১৩ জোড়া ট্রেন। সবমিলিয়ে এখন চলাচল করা ট্রেনের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জোড়ায়। সেই সঙ্গে আগামী ২৭ আগস্ট থেকে আরও ১৮ জোড়া ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102