মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চঞ্চল দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

ভারত সীমান্তে নজরদারি ড্রোন ওড়াচ্ছে বাংলাদেশ: এএনআইয়ের প্রতিবেদন

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
ভারত সীমান্তে নজরদারি ড্রোন ওড়াচ্ছে বাংলাদেশ: এএনআইয়ের প্রতিবেদন - Banglar Mati

উত্তর সাইপ্রাসের একটি সামরিক বিমান ঘাঁটিতে তুরস্কের তৈরি বায়রাক্টার টিবি-টু ড্রোন প্রদর্শন করা হয় উনিশ সালের ১৬ ডিসেম্বর। 

ভারত সীমান্তের কাছে তুরস্কের তৈরি নজরদারি ড্রোন বায়রাক্টার টিবি-টু ওড়াচ্ছে বাংলাদেশ। প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার (৪ মার্চ) এক প্রতিবেদনে এ দাবি করেছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।

ভারতীয় প্রতিরক্ষা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী বার্তাসংস্থাটি বলছে, ভারতীয় সংস্থাগুলো এসব ড্রোন উড্ডয়ন করতে দেখেছে এবং সেগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। গত কয়েক মাস ধরে এসব ড্রোনকে নজরদারি অভিযান পরিচালনা করতে দেখা গেছে এবং ভারতের সীমান্ত বরাবর তাদের (বাংলাদেশের) নিজস্ব অঞ্চলের ভেতরে উড়ছে।
আর তাই ভারত এই এলাকায় তাদের কার্যকলাপের ওপর নিবিড় নজর রাখার জন্য রাডার স্থাপনসহ অন্যান্য সকল ব্যবস্থা নিয়েছে বলেও জানিয়েছে তারা।

এমনকি মাঝে মাঝে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর এই ড্রোনগুলো নজরদারি মিশনে ২০ ঘণ্টারও বেশি সময় ধরে উড়েছে বলেও সূত্রগুলো দাবি করেছে।

বায়রাক্টার টিবি-টু ড্রোন খুবই অত্যাধুনিক এবং যা তুরস্কের প্রতিরক্ষা শিল্পের সবচেয়ে বড় সাফল্য-ও। মনুষ্যবিহীন এই ড্রোন আকাশ থেকে স্থল লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম এবং বিশ্বব্যাপী বিভিন্ন যুদ্ধ ও সংঘাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102