মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

দক্ষিণ সুরমার রিজেন্ট পার্কে হামলার ঘটনায় আটক ১

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
দক্ষিণ সুরমার রিজেন্ট পার্কে হামলার ঘটনায় আটক ১ - Banglar Mati

সিলেটের দক্ষিণ সুরমার সিলাম রিজেন্ট পার্ক ও রিসোর্টে হামলার ঘটনায় আলাউদ্দিন ফারাবি (৩৪) নামে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার দিবাগত (২৮ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে সিলাম এলাকা থেকে তাকে গ্রেফতার করে মোগলাবাজার থানাপুলিশ।

ফারাবি মোগলাবাজার থানার সিলাম টিকরপাড়া গ্রামের ছুয়াব আলীর ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

গ্রেফতারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়।

গত ১৯ জানুয়ারি রিজেন্ট পার্ক ও রিসোর্টে কয়েকজন কপোত-কপোতি অসামাজিক কার্যকলাপ করা অবস্থায় স্থানীয় কিছু লোক রিসোর্টে হামলা ও অগ্নিসংযোগ করে। এসময় রিসোর্টের বিভিন্ন কক্ষে অবস্থান করা ১২ তরুণ- তরুণীকে আটক করা হয়। পরে কাজী ডেকে এনে তাদের মধ্যে ৮ জনকে বিয়ে দেওয়া হয়।

হামলা ও ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে উল্লেখ করে ২৩ জানুয়ারি ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামী করে মামলা দায়ের করেন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ । এই মামলার ২ নম্বর আসামি ছিলেন আলাউদ্দিন ফারাবি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102