শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ ::
ওসমানী নগরে যুক্তরাজ্য প্রবাসীর বদলে কারাবাস করলেন বিয়ানীবাজারের ট্রাক চালক সিলেটে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির! জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩

সাবেক কামরানের মামলা থেকে খালাস পেলেন সকল আসামি

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
সাবেক কামরানের মামলা থেকে খালাস পেলেন সকল আসামি - Banglar Mati

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমেদ কামরানের উপর বোমা হামলার অভিযোগে দায়ের করা মামলার সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। আসামিদের মধ্যে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের প্রায় ৭০ জন নেতাকর্মী আসামি ছিলেন।

 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মো. আব্দুল মোমেন এ মামলার সব আসামিকে খালাস দেন।বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মির্জা মো. ইয়াকুত হোসেন।

 

তিনি বলেন- বোমা হামলার মামলাটি ষড়যন্ত্রমূলক ও পরিকল্পিত ছিলো। আমরা সেটি আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছি। ফলে এ মিথ্যা মামলা থেকে খালাস পেয়েছেন সব আসামি।

 

খালাসপ্রাপ্ত কয়েকজন হলেন- সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লোকমান ও চৌধুরী মো. সুহেল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আফছর খান, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক মিয়া, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি সিহাব খান, ৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল করিম সাচ্ছু, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ রানা ও ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক মিয়া।

 

উল্লেখ্য, ২০১৫ সালের ১ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে মামলার প্রতিবাদে সিলেট মহানগরের পাঠানটুলা এলাকায় মিছিল বের করেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মিছিল থেকে সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরানের উপর বোমা হামলা হয়েছে অভিযোগ তুলে সেসময় তিনি একটি মামলা দায়ের করেন। দীর্ঘ ৯ বছর সেই মামলা থেকে খালাস পেলেন যুব, স্বেচ্ছা ও ছাত্রদলের নেতাকর্মীরা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102